সুবর্ণজয়ন্তীতে অর্ণবের বিশেষ গানচিত্র (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ১৪:৪৮আপডেট : ২৭ মার্চ ২০২১, ১২:০৭

দেশজুড়ে চলছে ব্যতিক্রমধর্মী নানা আয়োজনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন। তার সঙ্গে নতুন সুর ও দৃশ্য যুক্ত করলেন সংগীতশিল্পী অর্ণব। তৈরি করেছেন ‘হ্যাপি ফিফটি বাংলাদেশ’।

তার এই আয়োজনে সহযোগিতা করেছে শীর্ষস্থানীয় কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ।

বিশেষ এই গানটি লিখেছেন মেহেদি আনসারী এবং কণ্ঠের পাশাপাশি সুর-সংগীতের কাজটিও করেছেন অর্ণব নিজেই। গানটির রেশ ধরে তৈরি হয়েছে বিশেষ ভিডিও।

২৪ মার্চ এটি অন্তর্জালের নানা মাধ্যমে উন্মুক্ত করেছে কোকা-কোলা বাংলাদেশ।

বিশেষ এই গানচিত্র প্রসঙ্গে অর্ণব বলেন, ‘আমি নিজেও কোকা-কোলার ফ্যান! ফলে এই ব্র্যান্ডের সঙ্গে দেশের জন্য গানটি করতে পেরে ভালো লাগছে।’

অর্ণবের প্রথম অ্যালবাম ‘চাইনা ভাবিস’ প্রকাশ পায় ২০০৫ সালে। সেই অ্যালবামের প্রায় সব গানই জনপ্রিয়তা পায়। এছাড়া ‘মনপুরা’, ‘আহা’ ও ‘আয়নাবাজি’ সিনেমায় অর্ণবের তৈরি ও গাওয়া গানগুলোও শ্রোতাপ্রিয় হয়েছে।

তবে গেলো ক’বছর নতুন গান প্রকাশ থেকে খানিক দূরে ছিলেন অর্ণব। সেই বিবেচনায় অনেক দিন পর অর্ণব ভক্তরা পেলো প্রিয় শিল্পীর নতুন কোনও গান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প