শাহরুখ খানের যে বিষয়টি গৌরির পছন্দ

সুধাময় সরকার
৩১ মার্চ ২০২১, ১৯:১২আপডেট : ৩১ মার্চ ২০২১, ২০:২৯

শাহরুখ খানের কোন দিকটি বেশি পছন্দ করেন স্ত্রী গৌরি, এমন প্রশ্নের জবাবে গোপন একটি তথ্য জানালেন বলিউড বাদশাহ। যে উত্তরটি মজারও বটে!

তথ্যটি জানার আগে বলে রাখা দরকার, প্রায়শই সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তরের মজার একটি খেলা খেলেন এই বাদশাহ। বুধবার (৩১ মার্চ) দুপুরে টুইটারে #আস্কএসআরকে হ্যাশট্যাগ শিরোনামের এই খেলায় মেতেছিলেন তিনি। যেখানে অসংখ্য ভক্ত শাহরুখ খানের নতুন সিনেমা ও ব্যক্তিগত বিষয়ে নানা প্রশ্ন করেন। সেগুলোর চটজলদি জবাবও দেন ফিরতি টুইটে।

এরমধ্যে একটি উত্তর জয় করেছে মিলিয়ন হৃদয়। কারণ, উত্তরটি ছিল বেশ মজার ও অজানা।

ভক্তের সেই প্রশ্নটি ছিল এমন, শাহরুখ খানের কোন বিষয়টি স্ত্রী গৌরিকে ভালোবাসার জালে আবদ্ধ করে রাখে? জবাবে বলিউড বাদশাহর জবাবটি ছিল এমন, ‌‘আমার রান্নার হাত, ঘর পরিষ্কার রাখার চেষ্টা এবং বাচ্চাদের খেয়াল রাখার বিষয়টি গৌরিকে বেশি মুগ্ধ করে!’

স্ত্রী-সন্তানের সঙ্গে শাহরুখ বলিউড বাদশাহর এমন জবাবে মুগ্ধতা ছড়ায় নেটিজেনদের হৃদয়ে। সৃষ্টি হয় উদাহরণ। বিস্ময় ছড়ায়, এত বড় তারকা হয়েও স্ত্রীকে সংসারের কাজে এতটা সাহায্য করেন শাহরুখ!

#আস্কএসআরকে হ্যাশট্যাগের এই খেলায় শাহরুখ তার ভক্তদের জন্য সময় রাখেন মাত্র ১৫ মিনিট। এতে প্রথম প্রশ্নটি আসে এমন- আপনার আসন্ন সিনেমা প্রসঙ্গে কিছু তথ্য বা হিন্টস দিন, যাতে আমরা অপেক্ষা করতে পারি। কারণ, চলমান মহামারিতে আমরা খুবই হতাশ হয়ে পড়ছি।

জবাবে শাহরুখ বলেন, ‘আমার অনেক ছবি মুক্তির মিছিলে রয়েছে। চলমান মহামারি পেরিয়ে আমাদের সুদিন ফিরবে, এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’

শাহরুখ খান এখন ব্যস্ত আছেন সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ নিয়ে। এতে তার সঙ্গে আছেন দীপিকা ও জন আব্রাহাম। চমক হিসেবে দেখা যেতে পারে সালমান খানকেও!

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প