নির্বাচনি মাঠে টাকা দিয়ে ভোট কিনছেন নায়িকা!

বিনোদন ডেস্ক
০১ এপ্রিল ২০২১, ১৪:২০আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:৫৩

পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় রাজনৈতিক দল তৃণমূলের প্রার্থী হয়েছেন নায়িকা সায়ন্তিকা। চলছে সেখানে ভোট গ্রহণ।

আর নায়িকা হওয়ায় ক্যামেরার বাড়তি ফোকাস তাকে ঘিরে। তাতেই এবার অভিযোগের উপাদান পেলো প্রতিপক্ষ বিজেপি। গেরুয়া শিবির জানিয়েছে, ভোট কিনতে দেদার ভোটারদের টাকা দিচ্ছেন অভিনেত্রী।

আজ (১ এপ্রিল) সকালে স্থানীয় একটি মন্দিরে গিয়ে পূজা দেন সায়ন্তিকা। সেখানে বাইরে থাকা কিছু মানুষের হাতে নগদ টাকা তুলে দেন। যার ছবি ও ভিডিও এখন ভাইরাল।

এ প্রসঙ্গে বিজেপির অভিযোগ, ভোটের সময় টাকা বিলি করছেন সায়ন্তিকা। তিনি নির্বাচনি বিধি ভঙ্গ করছেন। এই বিষয়ে নির্বাচনি কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানাবে বলেও জানিয়েছেন।

তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। বলেছেন, ‘মন্দিরে গিয়ে প্রণামী বক্সে টাকা না দিয়ে সেটা যদি দুস্থ মানুষদের হাতে দিই, তাতে সমস্যা কোথায়?’

তবে বিজেপির অভিযোগ, এত টাকা দুস্থদের আগে দিয়েছেন কিনা সেটা খতিয়ে দেখা উচিত।

উল্লেখ্য, এবার পশ্চিমবঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন টলি তারকা। এদের মধ্যে আছেন, সোহম, যশ, পায়েল, নুসরাত, মিমি, ইন্দ্রজিৎসহ অনেকে।

সূত্র: এবিপি

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প