সস্ত্রীক করোনাক্রান্ত ফরিদ আহমেদ, অবস্থা অপরিবর্তিত

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৬:১৮আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৭:২৬

সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ৭ দিন ধরে চিকিৎসাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের অবস্থার তেমন কোনও উন্নতি নেই। ৭ দিন ধরেই প্রায় একই অবস্থায় আছেন তিনি। সার্বক্ষণিক পাশে থাকা শিউলি আক্তারের ভাষায়, ‘গত ৭ দিনে উন্নতি-অবনতি সেই অর্থে কিছু হয়নি। কাশি ও জ্বর নেই। অক্সিজেন ১৫ লিটার করে লাগছে। সঙ্গে ডায়াবেটিস ওঠানামার বিষয়টি একটু উদ্বেগের কারণ।’

করোনা পজিটিভ ফল পাওয়ার পর গত ২৫ মার্চ রাতে ফরিদ আহমেদকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে শিউলি আক্তার জানান, করোনায় ফরিদ আহমেদের ফুসফুসের ৬০ ভাগ সংক্রমিত হয়েছে।

অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। লিটন অধিকারী রিন্টুর লেখা ও কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’ গানে সুর করে প্রথম প্রশংসিত হন ফরিদ আহমেদ। এরপর থেকে অসংখ্য গান সৃষ্টি করেছেন তিনি। নাটক-সিনেমার আবহসংগীতকার হিসেবেও তার অবদান অনেক।

ফরিদ আহমেদের সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহীনে’ প্রভৃতি।

২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প