মা হচ্ছেন নাবিলা

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৬:৫০আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৯:৩৪

২০১৮ সালের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী-উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। এবার এপ্রিল মাসে আরও একটি সুসংবাদ জানালেন তিনি। মা হচ্ছেন এ তারকা। স্বামী জোবাইদুল হককে সঙ্গে নিয়ে বেবি বাম্পের একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন এই তারকা।

বলেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’

সন্তান প্রসঙ্গে এই তারকা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছেলে না মেয়ে হবে—এ বিষয়টি আমরা এখনও পরীক্ষা করাইনি। আমার স্বামী চাচ্ছেন, এটি আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে আসুক। চিকিৎসক বলেছেন, জুলাইয়ের প্রথম হাফে সন্তান পৃথিবীর আলো দেখবে। তবে জুনের শেষ সপ্তাহেও হয়তো সুখবর দিতে পারি।’

২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন নাবিলা। বহু নাটক ও বিজ্ঞাপন করে আলোচিত তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ‘আয়নাবাজি’ চলচ্চিত্র। অমিতাভ রেজা পরিচালিত এ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসিত হন নাবিলা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক