হাসপাতালে অভিনেতা আবুল হায়াত, করোনা পজিটিভ

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৯:৩২আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২৩:৫৬

করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা-নির্মাতা আবুল হায়াত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অভিনেতার ছোট মেয়ে নাতাশা। তিনি বলেন, ‘পজিটিভ হওয়ার পর গতকাল রাতে অল্প কিছু সিম্পটম নিয়ে আব্বুকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিনি বেশ স্ট্যাবল আছেন। চিকিৎসকদের নজরদারিতে আছেন।’

নাতাশা অনুরোধ করেন দুটো বিষয়ে। যারা তিন সপ্তাহের মধ্যে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে এ প্লাস প্লাজমা চেয়েছেন। আরেকটি হলো, ফোন কল ও এসএমএস থেকে হায়াত পরিবারকে বিরত রাখার।

নাতাশার ভাষায়, ‘আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। এমন সময় সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের ফোন না করে আপনারা আব্বু ও আমার পরিবারের সদস্যদের জন্য একটু দোয়া করবেন।’

বলা দরকার, আজই (১ এপ্রিল) খবর মিলেছে করোনা পজিটিভ হয়েছেন গাজী রাকায়েত, আফসানা মিমির মতো নাট্যজনেরা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প