এভাবেও আবিষ্কার করা যায়...

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ১৩:১৮আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৫:০৬

গ্ল্যামারাস টিভি নায়িকা তানজিন তিশাকে এভাবেও আবিষ্কার করা যায়, সেটি প্রমাণ করে দিলেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। নানামাত্রিক নির্মাণ দিয়ে যিনি নিজের জাত চিনিয়েছেন এরমধ্যে।

গত মার্চে নারী দিবস উপলক্ষে এই নির্মাতা একটি ওভিসি প্রকাশ করেন। প্রশংসা পান দারুণ। কারণ, এই এক ওভিসিতে ভিন্ন ভিন্ন সাতটি চরিত্রে দেখা মিলেছে তানজিন তিশাকে। যা দেখে তিশা ভক্তদের চোখ কপালে উঠেছে! জেনেছেন, এভাবেও একজন চেনা শিল্পীর পুরনো আদল ভাঙা যায় নতুনরূপে।

টিন্যাচার (চা)-এর সৌজন্যে নারীর সৌন্দর্যের নানা দিক নিয়ে ওভিসি’টি নির্মিত হয়েছে। যেখানে সমদ্দার ও তিশা প্রমাণ করার চেষ্টা করেছেন, সৌন্দর্য একটা দৃষ্টিভঙ্গির বিষয়। নারীর সৌন্দর্য মূলত তার সত্তায়।

দর্শক-সমালোচকদের প্রশংসায় প্রমাণিত, দু’জনের চেষ্টা সফল হয়েছে।

বিষয়টি নিয়ে সঞ্জয় সমদ্দার বলেন, ‘নারী দিবসে ওভিসিটি প্রচারের পর থেকে প্রশংসা পাচ্ছি। তানজিন তিশা ভালো কাজের জন্য প্রচণ্ড নিবেদিত একজন অভিনেত্রী। সে চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছে। আমিও চেষ্টা করেছি বিভিন্ন স্তরের নারীর সৌন্দর্যটাকে তুলে ধরার।’

সঞ্জয় সমদ্দার এখন ব্যস্ত আছেন তার প্রথম সিনেমা ‘বায়োপিক’ পরিকল্পনা নিয়ে। আরটিভির ব্যানারে নির্মিতব্য ছবিটির প্রধান দুই চরিত্রে থাকছেন সিয়াম ও পরীমনি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প