৬৪ জেলায় বিটিভির বিশেষ অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ১৭:০০আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২০:৪২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের ৬৪ জেলায় বিশেষ অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন।

অনুষ্ঠান নির্মাণের বিষয়সমূহের মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিকথা, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, বীরাঙ্গনাদের স্মৃতিকথা, নৃশংসতা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, গণহত্যা, ধ্বংসযজ্ঞ এবং মহান মুক্তিযুদ্ধ বিষয়ক সংশ্লিষ্ট বিষয়াদি।

এছাড়াও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান ও ঘটনা নিয়ে ‘আমাদের বঙ্গবন্ধু’ শিরোনামে ৬৪ জেলার প্রতিটিতে একটি করে অনুষ্ঠান নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি বিটিভি’র ঢাকা কেন্দ্রের সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

চলছে সভা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের সাফল্য নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ধারণ ও প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত সভায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানসমূহ তত্ত্বাবধান ও বাস্তবায়নের জন্য উপ-মহাপরিচালকের (অনুষ্ঠান) নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের সঙ্গে দর্শক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে দর্শক জরিপের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প