তাদের মন মাতালেন শাহরুখ (ভিডিও)

বিনোদন ডেস্ক
০২ এপ্রিল ২০২১, ১৭:১৩আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২০:৫১

অ্যাসিড সন্ত্রাসের শিকার হওয়া নারীদের নিয়ে কাজ করে ভারতের মির ফাউন্ডেশন। সম্প্রতি ওই নারীদের কয়েকজনকে আজীবন মনে রাখার মতো একটি ঘটনা উপহার দিলো সংস্থাটি।

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অ্যাসিডদগ্ধ কয়েকজনের সৌজন্য সাক্ষাতের আয়োজন করে সংস্থাটি। ওই সাক্ষাতে যথারীতি হাসি-ঠাট্টায় তাদের পুরোটা সময় মাতিয়ে রাখেন শাহরুখ। সঙ্গে দেন পরামর্শও। মনোযোগ দিয়ে শোনেন এসব নারীর জীবনের গল্পও।

প্রায় বিশ মিনিটের এ ভার্চুয়াল আলাপে অংশ নেওয়া প্রত্যেক নারীর খোঁজ-খবর নেন শাহরুখ। এরমধ্যে এক নারী মেহেদি দিয়ে আঁকা শাহরুখের ট্যাটু দেখান। সেটি দেখে শাহরুখ বলেন, তার মা-ও তাকে হাতে মেহেদি এঁকে দিতো। ওই নারীর সঙ্গে তার স্বামীও উপস্থিত ছিলেন।

যথারীতি সিরিয়াস ভঙ্গিতে কিং খান বললেন, ‘তোমার এত তাড়াতাড়ি বিয়ে করা ঠিক হয়নি! আমার জন্য আর কয়েকটা দিন তুমি সবুর করতে পারতে!’

সঙ্গে সঙ্গে মাইক অন করে আরেক নারী জানালেন, তার এখনও বিয়ে হয়নি! এবার কী বলবেন খান সাহেব? দেরি করেননি মোটেও। জানালেন, দিনক্ষণ ঠিক করেই যেন তাকে খবর দেওয়া হয়।

হাসিঠাট্টার ফাঁকে ফাঁকে অবশ্য অ্যাসিডদগ্ধদের সংগ্রামের কথাও বলেন শাহরুখ। জানালেন, কী করে সবাইকে একজোট হয়ে একে অন্যের জন্য দাঁড়াতে হবে।

অ্যাসিডদগ্ধ ওই নারীদের মধ্যে অনেকেই ছিলেন সন্তানসম্ভবা। শাহরুখ বললেন, সন্তানের নাম রাখা নিয়ে কেউ ধন্ধে থাকলে যেন তাকে জানানো হয়। এটা শুনে অনুষ্ঠানের উপস্থাপক বললেন, ‘এরপর তো মশাই আপনার দরবারে নাম রাখার জন্য লাইন লেগে যাবে।’

শাহরুখের সরেস উত্তর, ‘আপাতত হাতে কাজ-টাজ একদমই নেই। একটা কিছু তো করতে হবে!’

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান