লকডাউন: শুটিংয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে না শিল্পী সংঘ!

ওয়ালিউল বিশ্বাস
০৪ এপ্রিল ২০২১, ১৩:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৭:৩১

এক সপ্তাহ লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। কার্যকর হবে ৫ এপ্রিল থেকে। বিশেষ কিছু শিল্প প্রতিষ্ঠান ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকবে এসময়।

তবে এবারের লকডাউনে গত বছরের মতো অভিনয়শিল্পীদের পুরোপুরি শুটিং থেকে বিরত থাকার নির্দেশ দেবে না অভিনয় শিল্পী সংঘ। মানে লকডাউনের মধ্যেও চলবে কাজ। কারণ, সামনের ঈদ উৎসবকে ঘিরে এই সেক্টরে রয়েছে প্রচুর লগ্নি। 

বিষয়টি নিয়ে সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা এই লকডাউনে এখনও কাজের শিডিউল তৈরি করেননি তাদেরকে কাজ করতে আমরা নিরুৎসাহিত করবো। তবে যাদের শিডিউল ও সরঞ্জাম চূড়ান্ত করা হয়েছে তারা নিজ দায়িত্বে শুটিং করতে পারেন। এ বিষয়ে সংঘের কোনও মন্তব্য নেই। তবে আমরা মনে করি, জীবনের চেয়ে কাজ বড় নয়। সবাই সচেতন হলে করোনার দ্বিতীয় ঢেউ আমরা মোকাবিলা করতে পারব।’

এদিকে, অনেক প্রতিষ্ঠিত শিল্পীই কাজ না করার পক্ষে। আবার অনেক নির্মাতাই চাচ্ছেন, সময় কমিয়ে কাজ শেষ করতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী বলেন, ‘এগুলো হঠকারিতা। সংগঠনের ‍যদি স্পষ্ট নির্দেশনা নাই-ই থাকে তাহলে সে সংগঠন কতটুকু উপকারে আসতে পারে।’

খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রিয় শিল্পীদের সবাই ইতোমধ্যে চলতি সপ্তাহ বা ৫ এপ্রিলের শিডিউল দিয়েছেন। সে অনুযায়ী শুটিং স্পট ও সরঞ্জাম ভাড়া হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিকূলতা থাকলেও আসছে ঈদকে কেন্দ্র করে পরিকল্পিত বেশিরভাগ কাজই শেষ করার চেষ্টা করবেন সংশ্লিষ্টর।

যদিও এ বিষয়ে ডিরেক্টরস গিল্ড বা প্রযোজকদের সংগঠন থেকে স্পষ্ট কোনও মন্তব্য বা সিদ্ধান্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এরমধ্যে গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর করোনাক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

গেল বছর ১৯ মার্চ থেকে প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড এবং অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা যৌথভাবে কঠোর সিদ্ধান্ত নিয়ে নাটকের শুটিং বন্ধ করার বিষয়ে ঘোষণা দেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক