হাবিবকে নিয়ে বাসায় ফিরলেন ফেরদৌস ওয়াহিদ

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৯:৪১আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:০৯

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

তবে এখন তিনি পুরোপুরি সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বাসায় ফিরে গেছেন এ তারকা। এ সময় সঙ্গে ছিলেন তার বাবা পপসংগীত তারকা ফেরদৌস ওয়াহিদ। হাবিব গত ১ এপ্রিল হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাবিব ওয়াহিদ এখন সম্পূর্ণ সুস্থ। উনার বাবা আজ বিকাল ৫টার দিকে নিয়ে গেছেন। কিছু দিন বেডরেস্টে থাকবেন তিনি।’

এর আগে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে সেখানে ভর্তি হয়েছিলেন হাবিব। যদিও নমুনা পরীক্ষায় ফল নেতিবাচক এসেছে।
চিকিৎসক জানিয়েছিলেন, তার জ্বর ও কাশি আছে। সঙ্গে শরীরও দুর্বল। এছাড়াও তার ফুসফুস ৩০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে করোনাভাইরাস জয় করেন হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ। আর সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শঙ্কিত ছিল এই গায়ক পরিবার।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প