করোনা পজিটিভ

অবস্থার অবনতি, আইসিইউতে কবরী

বিনোদন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৪:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৬:৫৯

সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা-নির্মাতা সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে, করোনাভাইরাসে আক্রান্ত এই তারকাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন। দুপুর ২টায় তিনি বলেন, ‘কুর্মিটোলায় আইসিইউ না পাওয়ায় ম্যাডামকে এখানে আনা হয়েছে। এখন তার বেড প্রস্তুত করা হচ্ছে। ম্যাডামের শারীরিক অবস্থা ভালো নয়। আপনারা সবাই দোয়া করবেন।’

করোনা পজিটিভ হয়ে ৫ এপ্রিল থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন কবরী। চিকিৎসা নিচ্ছিলেন হাসপাতালটির ক্যাবিনে থেকে।

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। তার পরের সময়টুকু শুধু জয়ের গল্পে গাঁথা। অভিনয়ের পাশাপাশি করেছেন অনেক ছবি প্রযোজনা-পরিচালনা। নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্যও।

গত বছর সর্বশেষ তিনি নির্মাণ শুরু করেন অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’। করোনার কারণে ছবিটি এখনও শেষ করতে পারেননি তিনি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প