তাদের ‘সীমিত পরিসরে বিয়ে’!

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৫:০৫আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০:২৫

অভিনেতা শামীম হাসান সরকার ফেসবুকে পোস্ট করেছেন বিয়ের ছবি। যাতে কনে হিসেবে দেখা যাচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহকে।

তারা জানিয়েছেন, এই লকডাউনে ‘সীমিত পরিসরে বিয়ের’ কথা!

করোনা পরবর্তী সময়ে আলোচিত কিছু শব্দের মধ্যে অন্যতম এই ‘সীমিত পরিসর’। আর সেটা মেনেই বিয়ে করেছেন সারিকা ও শামীম। তবে সেটা বাস্তবে নয়, নাটকেই।

মূলত লকডাউন পরিস্থিতি নিয়েই এই কাজ। নাটকটি নির্মাণ করেছেন মনসুর আলম নির্ঝর।
এতে লকডাউন পরিস্থিতিতে বিয়ে এবং নাটকীয় কিছু ঘটনা উঠে আসবে।

শামীম হাসান সরকার বলেন, ‘নাটকটির গল্প সমসাময়িক। যেখানে ভিন্ন আঙ্গিকে বর্তমান বাস্তবতা উঠে এসেছে। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে, বিয়েটাও। এমন এক গল্প নিয়ে নাটকটি। দর্শকরা দেখে আনন্দ পাবেন।’

নির্মাতা জানান, আসছে ঈদে ‘সীমিত পরিসরে বিয়ে’ নাটকটি প্রচার হবে অনলাইন মাধ্যমে।

অন্যদিকে, বহু নাটকে একসঙ্গে কাজ করেছেন শামীম ও সারিকা সাবাহ। এরমধ্যে অন্যতম হলো এনটিভির হিট ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’। তাই ফটোশুট করা বিয়ের ছবি দেওয়াতে অনেক ভক্ত প্রথমে কিছুটা ধাক্কা খেলেও এর ক্যাপশন পড়ে নিজেকে সামলেছেন। জেনেছেন, নতুন নাটকে আসছেন এ জুটি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শামীম-সারিকা: বিপরীত মেরুর দু’জন
শামীম-সারিকা: বিপরীত মেরুর দু’জন
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান