শামীম-সারিকা: বিপরীত মেরুর দু’জন

বিনোদন রিপোর্ট
০১ মে ২০২১, ১৯:০৩আপডেট : ০২ মে ২০২১, ১৩:০২

শামীম হাসান সরকার ও সাবাহ সারিকা; জুটি হিসেবে দারুণ জনপ্রিয় এখন। মূলত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ থেকে তাদের এই উত্থান। ধারাবাহিকটির প্রচার শেষ হলেও তার রেশ রয়ে গেছে।

নিয়মিত জোটবেঁধে কাজ করছেন তারা। তারই সাম্প্রতিক সংযোগ ঘটলো সেতু আরিফের রচনা ও পরিচালনায় ‘আনলাকি’ নাটকে। এখানে তারা আনলাকি বা হতভাগ্য প্রেমিক যুগল। রাস্তায় নামলেই নানামাত্রিক ছিনতাইকারীর কবলে পড়েন সরকার, আর সেই সূত্রে আগুন হয়ে ওঠেন সারিকা।

ঈদের জন্য সদ্য নির্মিত নাটকটির প্রথম ঘটনাটা এমন, একদিন প্রেমিকা সারিকাকে নিয়ে রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারী সরকারের হাতের ব্যাগ টেনে নিয়ে চলে যায়। সারিকা চিৎকার করে রাস্তা একাকার করলেও শামীম রিকশায় চুপ করে বসে থাকে! সারিকা জানতে চায় সে কেন চিৎকার করেনি? জবাবে শামীম জানান, ব্যাগে শাহাদুজ্জামানের দুটো বই ছাড়া আর কিছু ছিল না, তাই!

একটি দৃশ্যে ঝগড়া করছিলেন সারিকা, চুপ শামীম নাট্যকার-নির্মাতা সেতু আরিফ বলেন, ‘একবার নয়, ছেলেটা এভাবে বারবার ছিনতাইয়ের কবলে পড়ে বলে মেয়েটা বারবার বিরক্ত হয়। এবং এটা থেকেই সম্পর্কের ক্রাইসিস তৈরি হয়। ফলে দু’জনার জীবনে নানা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়। আমি চেষ্টা করেছি এই দুটি চরিত্রের মাধ্যমে একটু ভিন্ন আদলের গল্প বলার। যে গল্পের সঙ্গে নানাভাবে পরিচিত প্রেমিক-প্রেমিকারা।’

অভিনেত্রী সাবাহ সারিকা বলেন, ‘এখানে আমি অভিনয় করেছি জুলি চরিত্রে। মেয়েটি বেশ প্র্যাকটিকাল। কিন্তু তার প্রেমিক তানিম, মানে শামীম ভাই পুরো উল্টো। মূলত দু’জনার বিপরীত মেরুর প্রেমিক-প্রেমিকার গল্প এটি। তবে একটি সুন্দর সমাধানও দিয়েছেন নির্মাতা সেতু ভাই। আমি বলবো গল্পটা ব্যতিক্রম। আরাম পেয়েছি কাজটি করে।’

এতে শামীম হাসান সরকার ও সাবাহ সারিকা ছাড়াও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, আনোয়ার হোসেন, জেরিন খান রত্না, হানিফ পালোয়ান, রেহান রসুল, এমরান হোসেন প্রমুখ।

নাটকটি ঈদুল ফিতরে প্রচার হবে জিটিভিতে এবং ইউটিউবে প্রকাশ করবে লেজার ভিশন। শুটিংয়ে সেতু আরিফ দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন শামীম ও সারিকাকে

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিঙ্গেল হয়ে ফিরলেন ‘ম্যাঙ্গো স্কোয়াড’ লিডার
সিঙ্গেল হয়ে ফিরলেন ‘ম্যাঙ্গো স্কোয়াড’ লিডার
মাত্রাতিরিক্ত কথা বলায় সরকারকে বয়কট!
মাত্রাতিরিক্ত কথা বলায় সরকারকে বয়কট!
‘তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক’
‘তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক’
প্রেম গুঞ্জনের মাঝে ‘বিয়ে’ চমক!
প্রেম গুঞ্জনের মাঝে ‘বিয়ে’ চমক!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?