পিপিই পরে সবজি বাজারে বলিউড অভিনেত্রী (ভিডিও)

বিনোদন ডেস্ক
২৫ এপ্রিল ২০২১, ০১:২২ আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৪:৫৮

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গত এক সপ্তাহে ১৫ লাখেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত। মহামারির ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে এবার পিপিই পরে সবজি বাজারে হাজির হলেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

তিনি নিজেই সবজি কেনার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আপাতত তা ভাইরাল।

এদিকে, একাংশ নেটিজেনদের মতে, বরাবরের মতোই আলোচনায় থাকার জন্য এই কাণ্ড করেছেন অভিনেত্রী। নইলে বাজার নিয়ে এত দামাদামি ও বিতর্কিত কথা বলতেন না তিনি।

মুখের মাস্ক কখনও আপনা থেকে নেমে যাচ্ছে, তো কখনও ইচ্ছে করে নামিয়ে দিচ্ছেন রাখি- তা দেখেও আবার অনেকে সমালোচনা করেছেন। মাস্ক না পরার জন্য দোকানদারকে কথা শোনাতেও ছাড়ছেন না তিনি।

ভিডিওর একপর্যায়ে দেখা যায়, রসুনের একটা প্যাকেট ২০০ টাকা চেয়েছিলেন দোকানি। রাখি ১৫০ দিতে চান। দোকানি রাজি না হওয়ায় তা ছুড়ে রাখেন তিনি। এমনকি, ‘আমি আপনার দোকান ভাইরাল করে দিলাম’-এর মতো কথা বলতেও তাকে শোনা যায়। সেখানে উপস্থিত এক ব্যক্তি রাখিকে পয়সাওয়ালা বললে, রাখি উত্তরে বলেন—‘যদি পয়সাওয়ালা হইও, তোমাদের জন্য রোজগার করি নাকি? রিয়েলিটি শো-তে কত পরিশ্রম করি!’

এগুলো রাখির স্ট্যান্টবাজি বলে সমালোচনা হলেও অনেকেই বলছেন, লোকজনকে সচেতন করতে এটা ভালো কাজ করেছেন এই বলিউড তারকা। অন্তত বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরেছেন সদ্য শেষ হওয়া বিগবসের এ প্রতিযোগী। কারণ, গত দুই দিনে সাড়ে ছয় লাখ মানুষ আক্রান্ত ও হাজার হাজার মানুষ মারা গেলেও ভারতীয় নাগরিকরা এখনও সচেতন নয়; অনেকেই মাস্ক ছাড়া দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বাজার ও রাস্তায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

সূত্র: ইন্ডিয়া টিভি

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিনোদন বিভাগের সর্বশেষ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের