কমিকস লিখছেন এমিলিয়া

বিনোদন ডেস্ক
০৩ মে ২০২১, ০১:০৭আপডেট : ০৩ মে ২০২১, ০১:০৭

‘গেইম অব থ্রোনস’-এর মাদার অব ড্রাগনস খ্যাত অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক এবার লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তবে কোনও সিনেমার চিত্রনাট্য নয়, লিখছেন কমিকস। নাম দিয়েছেন নিজের সেই চরিত্রের সঙ্গে মিল রেখে-‘মাদার অব ম্যাডনেস’ (এম.ও.এম)। ইনস্টাগ্রামে বেশ উচ্ছ্বাস নিয়েই এ খবর জানিয়েছেন তিনি।

এমিলিয়া বলেন, “গত দুই বছরের পরিশ্রমের ফসল আমার কমিক বই ‘মাদার অব ম্যাডনেস’। এটি এবার আপনাদের সামনে আনার জন্য প্রস্তুত। এই বইয়ে এক খ্যাপাটে সুপারহিরোর সঙ্গে পাঠকদের দেখা হবে।’’

সামনের জুলাইয়ে এটি বাজারে আসবে বলেও জানান এমিলিয়া। বইয়ের প্রচ্ছদও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

হলিউড ফ্যান্টাসি মুভির জনপ্রিয় অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক মূলত ডেনেরিস টারগারিয়ান চরিত্রের জন্যই ভক্তদের মনে জায়গা করে নেন। এ ছাড়া ‘ভয়েস ফ্রম দ্য স্টোন’, ‘সলো: আ স্টার ওয়ারস স্টোরি’, ‘লাস্ট ক্রিসমাস’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমাতেও অভিনয় করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এসএলএস/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প