শেখ সাদীর ‘অভিমান’

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০২১, ১২:৩৫আপডেট : ০৪ মে ২০২১, ১২:৩৫

‘আমি তোমাতে শুধু ঘুরপাক খাই/ ভুল করেও ভুলতে পারি নাই/ হঠাৎ আছো, হঠাৎ নাই/ শূণ্য কবিতা খালি পুরোটাই’- এমন কথার নতুন গানচিত্র নিয়ে এবারের ঈদে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই প্রজন্মের আলোচিত শিল্পী শেখ সাদী।

শেখ সাদীর ‘অভিমান’ গানের শিরোনাম ‘অভিমান’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন সাদী নিজেই। আর সংগীতায়োজনে ছিলেন আলভী আল বেরুনী।

কক্সবাজারের বেশ কয়েকটি লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে শেখ সাদীর সাথে মডেল হিসেবে দেখা যাবে জান্নাত উল ফেরদৌসকে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নতুন গানচিত্র প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই অনুপ্রেরণা দেন নতুন গান করার জন্য। তাদের সবার অনুপ্রেরণায় নতুন এই গান। আশা করি, নতুন গান ও ভিডিও সবার ভালো লাগবে। দর্শক নতুন কিছু উপভোগ করতে পারবেন।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে আগামী ৪ মে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপ-এ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প