ভারত বাঁচাতে ওরাও মরিয়া

বিনোদন ডেস্ক
০৯ মে ২০২১, ০১:৪২আপডেট : ০৯ মে ২০২১, ০১:৪২

ভারতের কঠিনতর এ অবস্থায় বলিউডের সঙ্গে হাত মিলিয়েছেন হলিউড তারকারাও। বিভিন্ন ক্যাম্পেইনের সঙ্গে সমর্থনের পাশাপাশি দিচ্ছেন মোটা অংকের অর্থ সাহায্য।

সম্প্রতি এ তালিকায় নাম লিখিয়েছেন রবার্ট প্যাটিনসন, লিলি কলিনস ও ইয়ান ম্যাকগ্রেগর। ভারতের জন্য ৮ বছর ধরে কাজ করে চলা ‘গো ক্যাম্পেইন’-এর শুভেচ্ছাদূত হয়েছেন এরা।

ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী লিলি কলিনস এক বিবৃতিতে বলেছেন, ‘ভারতে আমার প্রচুর সুখস্মৃতি আছে। দেশটি আমার হৃদয়ে সবসময়ই বিশেষ জায়গা দখল করে থাকবে। আর সেই ভারতের এখন জরুরি ভিত্তিতে নিরাপত্তা, পোশাক, অক্সিজেন, ওষুধ দরকার।’

বিবৃতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান লিলি।

টোয়ালাইট-খ্যাত ব্রিটিশ অভিনেতা প্যাটিনসনও আহ্বান জানালেন, গো ক্যাম্পেইনের মাধ্যমে ভারতীয় শিশুদের উন্নয়নে বিনিয়োগ বাড়াতে। অন্যদিকে স্টার ওয়ার্স-খ্যাত ইয়ান ম্যাকগ্রেগর বলেছেন, ‘যে কোনও পরিমাণ দানই এখন ভারতীয়দের জীবন বাঁচাতে কোনও না কোনোভাবে কাজে লাগবে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প