বিটিভিতে সরাসরি ম্যাগাজিন অনুষ্ঠান!

বিনোদন রিপোর্ট
১০ মে ২০২১, ১৪:২৬আপডেট : ১০ মে ২০২১, ১৫:০৪

ঈদ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে সেজেছে বিটিভির অনুষ্ঠানমালা। নাটক, সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, পাপেট শো, প্রামাণ্য অনুষ্ঠান, আড্ডা-আলোচনার পাশাপাশি এবার রাষ্ট্রীয় চ্যানেলটি সরাসরি সম্প্রচার করবে ম্যাগাজিন অনুষ্ঠান।

অন্যান্য আয়োজনের তুলনায় ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ কষ্টসাধ্য তাই সাধারণত রেকর্ডিং করে এটি নির্মাণ করা হতো। কিন্তু এবার একটি ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘আনন্দ হিল্লোল’। আর এর মাধ্যমে একযুগ পর বিটিভির অনুষ্ঠানে অংশ নিচ্ছেন প্রবাসী তারকা দম্পতি টনি ও প্রিয়া ডায়েস।

অনুষ্ঠানের পরিচালক ও প্রযোজক নূর আনোয়ার রনজু বলেন, ‘মানুষের কর্মব্যস্ততা ও অস্থিরতার রোবটিক জীবনকে কিছুটা ঘরমুখো করেছে কোভিড-১৯। মহামারির এই সময়ে প্রায় সবাইকে বাসাতেই ঈদ উদযাপন করতে হবে। দর্শকরা টিভি অনুষ্ঠান দেখারও পর্যাপ্ত সময় পাবেন; তাই দর্শককে ভিন্নধর্মী স্বাদ দিতেই সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ম্যাগাজিন অনুষ্ঠানের পরিকল্পনা করেছি।’

অনুষ্ঠান সম্পর্কে তিনি আরও জানান, এতে সংগীত পরিবেশন করবেন অবন্তী দেব সিঁথি, কাজী নওরীন, মেহরাব, সুরাইয়া শাকিলা শুক্লা, সুভাশিষ ভৌমিক প্রমুখ। লিখন রায়ের নির্দেশনার নৃত্য পরিবেশন করবেন জান্নাতুল সুমাইয়া হিমি, টিভি তারকা আরোশ ও তাদের দল। কৌতুক পরিবেশনায় আছেন মীরাক্কেল’খ্যাত শাওন মুজমদার।

আড্ডায় অংশ নেবেন নুসরাত ফারিয়া, মীর সাব্বির, শম্পা রেজা, শাইখ সিরাজসহ অনেকে। অনুষ্ঠানের উপস্থাপনা করছেন দেবশীষ বিশ্বাস।

/এমএম/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প