ঈদে আসছে ‌‘কসাই’, দেখা যাবে ২০ টাকায়

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২১, ১৩:২৬আপডেট : ১১ মে ২০২১, ১৭:০৫

এবারের রোজার ঈদেও সিনেমা হলে মুক্তি পাচ্ছে না কোনও চলচ্চিত্র। ভরসার অনলাইনে এলো সিনেমা মুক্তির প্রথম ঘোষণা। অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম আই থিয়েটার ঈদে আনছে নায়ক নিরব অভিনীত ‘কসাই’ চলচ্চিত্র।

অনন্য মামুন পরিচালিত এ ছবিটি দেখা যাবে মাত্র ২০ টাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

তিনি বলেন, ‘ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে। তবে সময়টা এখনও আমরা নির্ধারণ করিনি। আর অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। একদিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকরা।’

জানা যায়, আজ (১১ মে) বিকাল চারটায় সিনেমার ট্রেলার প্রকাশ পাবে। মুক্তি উপলক্ষেই এটি প্রকাশিত হতে যাচ্ছে।

আলোচনায় থাকা এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসাইন, নবাগত প্রিয়মনি, রাশেদ মামুন অপু, নওশাবা, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির।

এদিকে, ‘কসাই’ নিয়ে নিরবের পাশাপাশি আলোচনায় আছেন অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি এতে কসাইর ভূমিকায় অভিনয় করেছেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
বিজয়-তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্টালিন
বিজয়-তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্টালিন
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড