এখনও মৃদুু তর্ক-বিতর্ক চলছে ‘অসহিষ্ণুতা’ বিষয়টি নিয়ে। বলিউড পাড়াতেও এর রেশ কাটেনি। বেশ কিছু হুমকিও পেয়েছেন বলিউড তারকা শাহরুখ ও আমির খান। কিন্তু এরমধ্যেই শাহরুখ, আমিরসহ প্রায় ৪০ জন তারকার নিরাপত্তা কমালো মুম্বাই পুলিশ। তবে ঠিক কী কারণে এত বির্তকের পরও শাহরুখ ও আমির খানের নিরাপত্টাতা শিথিল করা হয়েছে তা স্পষ্ট করে জানায়নি দেশটির পুলিশ বিভাগ। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, অভিনেতাদের নিরাপত্তা দেওয়ার পুরো প্রক্রিয়াকেই নতুন করে সাজাতে এই পরিকল্পনা।
এতে কয়েকটি ক্যাটাগরিতে তারকাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। নিরপত্তারক্ষীর সংখ্যাসহ কারও কারও কাছ থেকে নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে৷
আরও জানা যায়, অমিতাভ বচ্চন, দিলীপ কুমার ও লতা মঙ্গেশকর আগে যেরকম পুলিশি নিরাপত্তা পেতেন, এখনও তেমনই পাবেন। তবে শাহরুখ ও আমিরের নিরাপত্তারক্ষীর সংখ্যা কমছে। এখন তারা পাবেন দু’জন সশস্ত্র নিরাপত্তাকর্মী। যেখানে এর আগে তারা চারজন সশস্ত্র নিরাপত্তারক্ষীসহ ‘এসকর্ট বাহন’-এর সুবিধা পেতেন।
এছাড়া ২৫ জন বলিউড তারকার নিরাপত্তা ব্যবস্থা একেবারেই তুলে নেওয়া হয়েছে। এই তালিকায় আছেন বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, ফারহা খানের মতো তারকারা। দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয়তার ভিত্তিতে এ নিরাপত্তা দেওয়া হয়। তাই সে অনুযায়ী নতুন বছরে নতুন সূচি সাজানো হয়েছে।
সূত্র: জি-নিউজ
/এম/



