লকডাউনেও উঠে গেলেন দিশা

বিনোদন ডেস্ক
১৯ মে ২০২১, ১০:০৭ আপডেট : ১৯ মে ২০২১, ১৬:০৯

এবারের ঈদ আর লকডাউনে বলিউডে একটা নামই শোনা যাচ্ছে বারবার- ‘রাধে’। আর ‘রাধে’র সঙ্গে উঠে আসছেন দিশা পাটানিও। বলিউডে গুনে গুনে পাঁচ বছর হলো। আর প্রতিটি বছরই বলা যায় একেকটি সিঁড়ির মতো দিশাকে উঠিয়েছে একধাপ উঁচুতে।

সম্প্রতি দিশা পাটানির সঙ্গে কথা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার। জানালেন, তার ধাপে ধাপে উঠে আসার গল্প। ২০১৫ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে যাত্রা শুরু। দিশার ভাষ্যে, ‘যা ঘটেছে তা অর্গানিকভাবে ঘটেছে।’ বুঝিয়ে দিলেন অন্য অনেকের মতে, এক মুভিতেই মাত করার পাত্রী নন তিনি।

‘সময় বয়ে গেছে। আর আমিও একটার পর একটা চমৎকার সুযোগ পেয়েছি। প্রতিটি ছবিই আমার জন্য স্পেশাল। আমার এমনটা হওয়ারও কথা ছিল না।’ কী হওয়ার কথা ছিল? জবাবে হেসে বললেন, ‘খেয়াল ছিল বিমান বাহিনীর পাইলট হওয়ার। কিন্তু সেটার কোনও সম্ভাবনাই এখন নেই।’

লকডাউন শিথিল ছিল যখন, তখন গোয়ায় শুটিং করেছেন ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার। ‘ভক্তরা আমার নতুন একদিক দেখতে পাবে তাতে। এ সিনেমায় আছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর ও তারা সুতারিয়া। এ ছাড়াও কুসংস্কারে বিশ্বাসী এক পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সদ্য নির্মিত ‘কে-টিনা’ ছবিতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
দিশার জীবনে নতুন প্রেম!
দিশার জীবনে নতুন প্রেম!
বিনোদন বিভাগের সর্বশেষ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের