একি দেখালেন শ্রদ্ধা!

০৮ জানুয়ারি ২০১৬, ১৮:০৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১২:৪৯

শ্রদ্ধা কাপুরের সেই স্টান্টগুলো যে স্টান্ট দেখা গিয়েছিল ‘মিশন ইম্পসিবল’-এ। প্রায় একই রকম বিপদজনক কাজটি করেছেন শ্রদ্ধা কাপুর। টম ক্রুজের মতোই কাচের বহুতল ভবনে ঝুলে থেকে ফাইট করেছেন শক্তি কাপুর কন্যা। তার নতুন ছবি ‘বাগি’র জন্য এই দুর্ধর্ষ কাজটি করেছেন তিনি।
৩৪ তলা ভবনে উঠে তাকে কাজটি করতে হয়েছে মাত্র একটি দড়ির সহায়তায়। সেসময় বেশ ‍কিছুক্ষণ দেয়ালের গায়ে ঝুলেছিলেন তিনি। মারপিটের জন্য ঝুলন্ত অবস্থাতেই দিব্যি ডিগবাজিও দিয়েছেন শ্রদ্ধা।
চলতি সপ্তাহে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে হয়েছে ছবিটির দৃশ্যধারণ। এই দুর্দান্ত কাজটি সবাইকে দেখাতে ভুলেননি ‘আশিকি-২’ খ্যাত এ তারকা। টুইটারে পোস্ট করেছেন ছবিটি। সেখানে দু’লাইন জুড়েও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘দ্যাটস মি। মাত্রই বিল্ডিংয়ে ঝুলে ছিলাম।’
বিশেষ এ দৃশ্যধারণের সময় শ্রদ্ধা পরেছিলেন ধুসর রঙের টি-শার্ট ও ব্লু জিন্স। তাকে এ কাজটিতে সহায়তা করেছেন একজন নারী। সঙ্গে ছিলেন আরও দুজন শিল্পী।

ভিডিও: 
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প