ইসরায়েল ইস্যু নিয়ে এক যুগ পর তাদের ফেরা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২১, ১৩:০৪আপডেট : ২১ মে ২০২১, ২০:০৩

দুই দশক আগে ২০০২ সালে ‘একটা চাদর হ‌বে’ নামের গান‌ দিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনায় আসেন তরুণ গায়ক জেনস সুমন। গান জনপ্রিয়তা পেলেও তার নাম, কণ্ঠ, গেটআপে ছিল নগরবাউল জেমসের ছায়া, এসব নিয়ে খানিক সমালোচিত ছিলেন সুমন।

আর এই সৃষ্টির কারিগর ছিলেন ইথুন বাবু।

বলা যায়, দুজনেই লম্বা সময় দলছুট ছিলেন। ইথুন বাবুকে নানাবিধ গানে মাঝে মাঝে পাওয়া গেলেও জেনস সুমন একেবারেই অনুপস্থিত।

২০০৮ সালে ইথুন বাবুর সুরে এসেছিল সুমনের ‘মন চ‌লো রূ‌পের নগ‌রে’ শিরোনামে অপর অ্যালবাম। এরপর অনেকটাই আড়ালে চলে গেছেন জেনস।

তবে প্রায় এক যুগ পর আবারও ফিরেছেন এ জুটি। তাদের নতুন গানের শিরোনাম ‌‘আতর গোলাপ জল’।

ফিলিস্তিনে গাজা দখলকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলার খতিয়ান মূলত উঠে এসেছে এ গানে। এর কথা, সুর-সংগীত করেছেন ইথুন বাবু।

তিনি বললেন, ‘‘এতে বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। ‘একটা চাদর হবে’ গানটার কাহিনি যদি কেউ শুনে থাকেন অথবা ধারণ করে থাকেন, সেই প্রেক্ষাপট থেকে সুমনকে নিয়ে দারুণ একটা চেষ্টা ‘আতর গোলাপ জল’।’’

তিনি জানান, ‘আতর গোলাপ জল’ এখানে রূপকভাবে বর্তমান বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। বিভীষিকাময় ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ নিহতদের স্মরণ করা হয়েছে।

এর কয়েকটা বাক্য এমন- ‘আতর গোলাপ জল/ একটা আর্তনাদের বল/ একটা প্রতিবাদের দল/ একটা বন্দুকের নল।’

২০ মে গানটি প্রকাশ হলো ইবি মিউজিক টিভির ইউটিউব চ্যানেলে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প