প্রাইম-এ নতুন: ‘ফ্যামিলি ম্যান’র দ্বিতীয় সিজন ৪ জুন

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২১, ১৬:০৮আপডেট : ২১ মে ২০২১, ১৭:০৮

সাসপেন্স, অ্যাকশন আর সাংসারিক থ্রিলারের এক দারুণ চাটনি ‘ফ্যামিলি ম্যান’। ওয়েব সিরিজটিতে মনোজ বাজপেয়ির অনবদ্য অভিনয়ের সঙ্গে সিজন-২ তে যোগ হতে যাচ্ছে তেলেগু অভিনেত্রী সামান্তা আক্কিনেনির মারকুটে অ্যাকশন। আর এসব চাক্ষুষ করতে অপেক্ষা করতে হবে জুনের ৪ তারিখ পর্যন্ত। ওই দিনই আমাজন প্রাইম-এ মুক্তি পাচ্ছে সিরিজের দ্বিতীয় মৌসুম।

তেলেগু ফিল্মে ১০ বছর হলো সামান্তার। ফ্যামিলি ম্যান-এর দ্বিতীয় সিজনে ডিজিটাল প্ল্যাটফর্মে তার অভিষেক হতে চলেছে। যার ট্রেলার ইতোমধ্যে হইচই ফেলে দিয়েছে। ট্রেলার দেখেই সামান্তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। এমনকি ষষ্ঠমুখ হিসেবে প্রশংসা করেছেন বলিউডের আপসহীন ‘কুইন’ কঙ্গনা রনৌতও।

ট্রেলারে মনে হলো সামান্তাকে দেখা যাবে রাজি নামের এক আপাত ধূসর চরিত্রে। অন্যদিকে একেবারে ঘরোয়া গোয়েন্দাবাবু মনোজকে দেখা গেলো ডেস্কের কাজেই বেশি ব্যস্ত। অন্যদিকে কাট টু কাট সাসপেন্স আর হ্যান্ড কমবেটও দেখা গেলো বেশ। ট্রেলারটাও এমনভাবে বানানো যে অপেক্ষাটা করিয়েই ছাড়বে।

ট্রেলার দেখুন:

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প