মুম্বাই পুলিশের সিনেম্যাটিক টুইট, অভিষেকও কম যান না

বিনোদন ডেস্ক
২২ মে ২০২১, ১৪:৪২আপডেট : ২৩ মে ২০২১, ১২:০৪

করোনায় সচেতনতা বাড়াতে নতুন কিছু দরকার। শুধু ‘স্বাস্থ্যবিধি মানুন’ বলে মুখে ফেনা তুলে কাজ হচ্ছে না।

মুম্বাই পুলিশ তাই দ্বারস্থ হলো বলিউডের। টুইটারে তারা অভিষেক বচ্চনের একটা ছবি পোস্ট করে লিখলো, ‘‘আভি (এখন) ফার্স্ট বাম্প, ‘শেক’ হ্যান্ডস হোয়েন ইটস সেফার প্লিজ।’’ মানে এখনও বিপর্যয়ের প্রথম রেশটা কাটেনি, নিরাপদ হলে তখন হাত মেলাও।

ওই টুইটে অভিষেক অভিনীত কয়েকটি সিনেমার নাম উল্লেখ করে পুলিশ আরও লিখেছে, ‘গুরু, মুম্বাই হো ইয়া দিল্লি-সিক্স ফিট ডিসট্যান্স জরুরি হ্যায়। স্যোশাল ডিসট্যান্সিংকো কাভি আলবিদা না ক্যাহ না।’ মানে হলো, ‘ও গুরু, মুম্বাই থাকুন আর দিল্লি, ৬ ফুট দূরত্ব বজায় রাখতেই হবে। সামাজিক দূরত্বকে কখনও চিরবিদায় বলতে যেও না।’

এখানে অভিষেক বচ্চন অভিনীতি সিনেমাগুলো হলো, ‘গুরু’, দিল্লি-৬’ ও ‘কাভি আলবিদা না ক্যাহনা’।

অভিষেকও কম রসিক নন। নিজের আরও দুই সিনেমার নাম দিয়ে মুম্বাই পুলিশের টুইটে রিটুইট করে লিখেছেন, “মুম্বাই পুলিশের সঙ্গে একমত না হয়ে পারছি না। ঘরে থাকুন পরিবারের সঙ্গে ‘ধুম’ ধাম করুন। আর ‘লুডো’ খেলুন।”

/এফএ/এমএম/
সম্পর্কিত
`বচ্চন’ নাম কি ট্রেডমার্কের মর্যাদা পাবে
`বচ্চন’ নাম কি ট্রেডমার্কের মর্যাদা পাবে
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ
‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ
`বচ্চন’ নাম কি ট্রেডমার্কের মর্যাদা পাবে
`বচ্চন’ নাম কি ট্রেডমার্কের মর্যাদা পাবে
ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের
ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের
ভারতীয় হওয়ার মধ্যে বিশেষ কিছু আছে: শাহরুখ খান
ভারতীয় হওয়ার মধ্যে বিশেষ কিছু আছে: শাহরুখ খান
ক্যানিজিয়ার সম্মানে ঢাকায় কনসার্ট, ছবি-অটোগ্রাফের সুযোগ ১০০ দর্শকের
ক্যানিজিয়ার সম্মানে ঢাকায় কনসার্ট, ছবি-অটোগ্রাফের সুযোগ ১০০ দর্শকের