এক ছবির তিন লুকে বুবলী

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০২১, ১৬:৩৭আপডেট : ২৪ মে ২০২১, ১৮:৪৯

গত ২১ মে অন্তর্জালে নতুন দর্শনে হাজির হয়েছিলেন ঢাকাই ছবি শীর্ষ নায়ক শাকিব খান। নতুন গেটআপে লিডার হিসেবে ধরা দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, ‌‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে এভাবেই পাওয়া যাবে তাকে।

এর দুদিন বাদে আজ (২৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমুক্ত হলো ছবিটির নায়িকা শবনম বুবলীর লুক। একটি নয়, তিনটি দর্শনে পাওয়া গেল এই চিত্রনায়িকাকে। এতে সাধারণ সালোয়ার-কামিজ, পাশ্চাত্য ও শাড়িতে হাজির হয়েছেন এই নায়িকা।

আজ বিকাল ৪টায় লুকগুলো প্রকাশিত করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, আগামীকাল (২৫ মে) থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এর আগে এলো শিল্পীদের লুক।

তিনি বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দৃশ্যধারণ শুরু করা হয়নি। আগামীকাল ২৫ মে উত্তরায় আমরা সিনেমার মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।’

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর সাইনিং অনুষ্ঠিত হয়েছিল। এসময় উপস্থিত হয়েছিলেন শাকিব ও বুবলী। ছবিটি পরিচালনা করছেন তপু খান। শাকিব খান

/এম/
সম্পর্কিত
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
বিনোদন বিভাগের সর্বশেষ
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা