টানা চার বছর ধর্ষণের শিকার হয়েছিলাম: অপরাহ

বিনোদন ডেস্ক
২৪ মে ২০২১, ১৭:৪৪আপডেট : ২৪ মে ২০২১, ১৭:৪৫

বাফটাজয়ী চলচ্চিত্রকার আসিফ কাপাডিয়ার উপস্থাপনা ও এমি পুরস্কারজয়ী নির্মাতা ডন পোর্টারের প্রযোজনায় অ্যাপল প্লাস টিভিতে চলছে প্রামাণ্যসিরিজ ‘দ্য মি ইউ কান্ট সি’।

আর এতে সম্প্রতি অতিথি হয়েছিলেন অপরাহ উইনফ্রে। কন্যাশিশু ও নারীদের ওপর যৌন নিগ্রহই এ সিরিজের বিষয়বস্তু। আর এ নিয়ে নিজের শৈশবের উদাহরণ টানতে গিয়ে ৬৭ বছরের অপরাহ জানালেন, তার বয়স যখন ৯ থেকে ১২ ছিল, তখন তিনি প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয়েছিলেন তার ১৯ বছর বয়সী এক কাজিনের হাতে।

অপরাহ আগেও তার এই ঘটনা আরও অনেক অনুষ্ঠানে শেয়ার করেছিলেন দর্শকদের সঙ্গে। তবে এবার জানালেন নেপথ্যের আরও কিছু কথা। তিনি বললেন, ‘ওটা এমন একটা সময় ছিল, আমার ধারণাই ছিল না ধর্ষণ কাকে বলেন। এমনকি যৌনমিলন বলতে কী বোঝায় তাও জানতাম না। ওই সময়ে আমার বয়সী একটা মেয়ে এটাও জানতো না যে সন্তান কী করে গর্ভে আসে।’

মূলত অপরাহ উইনফ্রে এখানে যৌনশিক্ষার দিকেই ইঙ্গিত করেছেন। যার অভাব যে কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, তিনি সেটার জলজ্যান্ত উদাহরণ।

/এফএ/এম/
সম্পর্কিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর