সামান্থার মুখ খোলা বারণ

বিনোদন ডেস্ক
৩০ মে ২০২১, ২১:০৯আপডেট : ৩০ মে ২০২১, ২১:৪৬

আমাজন প্রাইমে ৪ জুন আসছে হিন্দি ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন। আর আগে থেকে প্রচণ্ড উত্তাপ ছড়াতে শুরু করেছে সিরিজটি। বিতর্ক উঠেছে এতে শ্রীলঙ্কার স্বাধীনতাকামী তামিলদের চিত্রায়ণ নিয়ে।

সিরিজে ওই গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছেন দক্ষিণের মেগাস্টার সামান্থা আক্কিনেনি। বলিউড হাঙ্গামার রিপোর্টে বলা হয়েছিল, সামান্থাকে নাকি ওই সিরিজে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে দেখানো হয়েছে। আর তাতেই ফেটে পড়ে ভারতের তামিলনাড়ুর লোকেরা। আর সেই সূত্রে আপাতত সামান্থার ওপর ‘গ্যাগ অর্ডার’ তথা মুখ সেলাই করে বসে থাকার নির্দেশনা ইসু করেছে আমাজন প্রাইম।

বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদনে বলেছে, সামান্থা নিজে যদিও এমন কিছু তাদের বলেনি, তবু তাকে এ আদেশ দিয়েছে প্রাইম।

ব্যাপারটা একেবারে মন্ত্রণালয় পর্যন্ত গড়িয়েছিল। তামিলনাড়ুর তথ্য ও প্রচার বিষয়ক মন্ত্রী মানো থাঙ্গোরাজ রাজ্যের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ইউনিয়ন মিনিস্টারকে চিঠিও লিখেছেন, যাতে ওটিটি প্লাটফর্মে শো’টির প্রচার নিষিদ্ধ করা হয়।

তবে পুরো বিষয়টা খোলাসা না করে আপাতত এ নিয়ে চেপে যাচ্ছে আমাজন প্রাইম। তাদের বাণিজ্য বিষয়ক এক মুখপাত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘সিনেমা বা সিরিজের কিছু চরিত্রের চিত্রায়ণ নিয়ে প্রতিবাদ হয়েই থাকে। এখানে ট্রেলারে লোকজন সামান্থা অভিনীত চরিত্রটার একটা অংশ দেখেছেন মাত্র। পুরোটা কিন্তু তারা দেখেননি।’

আপাতত মুক্তির আগে বিতর্কিত এ ইস্যু নিয়ে মুখ খুলছে না আমাজন প্রাইমও। কারণ, ব্যবসা তো তারা ভালোই বোঝেন। যত বেশি বিতর্ক তত বেশি আগ্রহ জমবে দর্শকের। সিরিজও তত হিট। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকা মনোজ বাজপেয়ি শুধু হাসিমুখে এটুকু জানালেন, সামান্থার মতো মেগাস্টারের সঙ্গে কাজ করার সময় তিনি খানিকটা নার্ভাসই ছিলেন।

সিরিজের দুই পরিচালক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে জানালেন, তামিল মানুষ ও সংস্কৃতির প্রতি পূর্ণ সম্মান রেখেই চিত্রনাট্য সাজানো হয়েছিল। আর তাই তামিল দর্শকদের প্রতি তাদের অনুরোধ, সিরিজটি দেখার আগ পর্যন্ত তারা যেন আগেভাগে বেশি কিছু ভেবে না বসেন।

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প