ইউটিউবে বাংলায় ‘সুলতান সুলেমান’

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৩:০৩আপডেট : ৩১ মে ২০২১, ১৭:৩৪

২০১৫ সালের ১৮ নভেম্বর তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ দিয়ে যাত্রা শুরু করেছিল টেলিভিশন চ্যানেল দীপ্ত।
বলা বাহুল্য, এর হাত ধরেই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পায় টিভি চ্যানেলটি।

এবার সিরিজটি নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে তারা। দীপ্ত জানালো, ‘সুলতান সুলেমান’ এখন থেকে দেখা যাবে তাদের ইউটিউব চ্যানেলে। এছাড়া টিভি পর্দাতেও পুনঃপ্রচার করবে তারা। আগামী ১ জুন থেকে এই আয়োজন শুরু হচ্ছে। 

দীপ্ত জানায়, টিভিতে রাত ১০টায় এবং ইউটিউব চ্যানেলে রাত ১১টায় প্রচারিত হবে ‘সুলতান সুলেমান’। মোট ৩৮০টি পর্ব দেখানো হবে।

প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাস প্রথার অন্তরালের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই মেগা-সিরিয়াল।
এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। যার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প