এবার টিভি ধারাবাহিক ‘দ্য ডিরেক্টর’

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০২১, ১৩:০৮আপডেট : ০৫ জুন ২০২১, ১৬:০৭

এর আগে কামরুজ্জামান কামু একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে ভালোই আলোচনা-সমালোচনায় ডুবেছেন। এবার একই নামে নির্মিত হলো আরেকটি কাজ। তবে এটি টিভি ধারাবাহিক। নির্মাণ করেছেন সালাহউদ্দিন লাভলু।

এটির চিত্রনাট্য করেছেন কাজী শাহিদুর ইসলাম। তিনি জানান, তরুণ-তরুণীর স্বপ্নের গল্প, মুখে না বলা কথার গল্প, মনে মনে রক্তাক্ত হওয়ার গল্প, কল্পনা আর পাগলের মতো ভালোবাসার গল্প নিয়ে এই ধারাবাহিক নাটক। এখানে যেমন রয়েছে বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি চোখের ভেতর সব খোয়ানোর গল্পও।

এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু নিজেই। আরও আছেন সোহেল খান, আরফান আহমেদ, সিনথিয়া, আহসান হাবিব, মিষ্টি জাহান, জুনায়েদসহ অনেকে।

৮ জুন ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে। চলবে প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প