মনোজকে নিয়ে আমাজনের টুইট, জবাবে যা বললো নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক
১০ জুন ২০২১, ১৩:০৮আপডেট : ১০ জুন ২০২১, ২০:৪৩

ভারতীয় সিরিজের জোরালো মৌসুম চলছে ওটিটি প্ল্যাটফর্মে। ‘ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন নিয়ে প্রতিদিনই ভারতের গণমাধ্যমগুলোর বিনোদন বিভাগ সরগরম। আর সেই সূত্রে মনোজও হয়ে উঠেছেন ‘ওটিটি হিরো’।

আমাজন প্রাইমের ‘ফ্যামিলি ম্যান’-এর পর মনোজ বাজপেয়ি আসছেন নেটফ্লিক্সের ‘রয়’ নিয়ে। আর তা নিয়ে মজার এক টুইট করেছে আমাজন। যার বাংলা করলে দাঁড়াবে- ‘শ্রীকান্ত মশাই (ফ্যামিলি ম্যান-এ তার চরিত্রের নাম), চাকরি বদলানোর কারণে একেবারে বিরাট পরিবর্তন এসে গেলো না?’

জবাবে নেটফ্লিক্স যা বললো, তা বলার আগে আমাজন-এর টুইটের ব্যাখ্যাটা জরুরি। ‘ফ্যামিলি ম্যান’-এর প্রথম সিজনে মনোজকে দেখা যায় ভারতের এক গোয়েন্দা বাহিনির মারকুটে এজেন্টের চরিত্রে। আর দ্বিতীয় সিজনের শুরুতেই দেখা যায় একেবারে পরিপাটি হয়ে নয়টা-পাঁচটার করপোরেট চাকরি করছেন। তো, সিরিজের ভেতর চাকরি বদলানোর সঙ্গে আমাজন এখানে জড়িয়েছে ওটিটি প্লাটফর্মকে। মানে মূলধারার সিনেমার ‘চাকরি’ ছেড়ে মনোজ সাহেব এখন ওটিটির চাকরিতে ঢুকেছেন।

জবাবে নেটফ্লিক্সও মজা করে লিখলো, ‘মনোজ বাজপেয়ি নেটফ্লিক্সে আসছেন! আমরা যারপরনাই খুশি যে আপনি এখন এই ফ্যামিলি’র ম্যান!’

সত্যজিৎ রায়ের চারটি থ্রিলার ঘরানার গল্পের খানিকটা অন্যরকম সংস্করণে তৈরি হয়েছে ‘রয়’। মনোজের সঙ্গে এতে আরও থাকছেন শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, কে কে মেনন, আলি ফজল, দিবেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর প্রমুখ। পরিচালনা করেছেন অভিষেক চৌবে। নেটফ্লিক্সে ‘রয়’-এর প্রথম সিজন মুক্তি পাবে ১৫ জুন।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
এমন বিয়ে আগে দেখেননি!
এমন বিয়ে আগে দেখেননি!
রহস্য, প্রেম আর অ্যাকশন: সপ্তাহজুড়ে ওটিটির পর্দায় রঙিন আয়োজন
রহস্য, প্রেম আর অ্যাকশন: সপ্তাহজুড়ে ওটিটির পর্দায় রঙিন আয়োজন
বিনোদন বিভাগের সর্বশেষ
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে