‘ভুল বোঝাবুঝি’তে শেষ কাশ্যপ-মনোজের সম্পর্ক!

বিনোদন ডেস্ক
২২ মে ২০২৪, ১৪:১৩ আপডেট : ২২ মে ২০২৪, ১৬:৫৯

অভিনেতার সঙ্গে নির্মাতা-চিত্রনাট্যকারের জুটি বেশ গুরুত্বপূর্ণ। দুটোর যথাযথ সমন্বয় হলে দুর্দান্ত কিছু তৈরি হয়; এর নজির বহু আছে। যেমন বলিউডে অনুরাগ কাশ্যপ ও মনোজ বাজপেয়ি। একসঙ্গে তারা এমন কিছু ছবি উপহার দিয়েছেন, যা হিন্দি সিনেমায় কালজয়ী হয়ে গেছে।

অথচ গত এক যুগে অনুরাগের কোনও সিনেমায় পাওয়া যায়নি মনোজকে। এ নিয়ে ভক্তদের মনে আক্ষেপের শেষ নেই। কিন্তু কেন তারা আর একসঙ্গে কাজ করেন না? সেই প্রশ্নের জবাব দিলেন অভিনেতা মনোজ।

তিনি বললেন, ‘একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু সেটা নিয়ে আমরা আর আলোচনা করিনি। এখন তো সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা অনেক বড় হয়ে গেছে। আমরা কথা বলিনি, কারণ আমার মনে হয়েছে, ও (অনুরাগ) আমার ধাঁচের ছবি বানাচ্ছে না। আবার ওর মনে হয়েছে, মনোজের ক্যারিয়ার তো নিচের দিকে যাচ্ছে; তাকে আর প্রয়োজন নেই। আমরা দুজনেই নিজ নিজ জীবন উপভোগ করেছি। তার আমাকে প্রয়োজন পড়েনি, আমারও তাকে প্রয়োজন হয়নি।’  

মনোজ বাজপেয়ি ও অনুরাগ কাশ্যপ প্রথম একসঙ্গে কাজ করেছিলেন ১৯৯৮ সালের নন্দিত সিনেমা ‘সত্য’তে। যেটা নির্মাণ করেছিলেন রাম গোপাল ভার্মা, তবে ছবির চিত্রনাট্য ছিল কাশ্যপের। পরের বছর তারা একসঙ্গে কাজ করেছেন ‘শূল’ ছবিতে।

অনুরাগ কাশ্যপ ও ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় মনোজ বাজপেয়ি এরপর দীর্ঘ ১৩ বছর আর একত্রে পাওয়া যায়নি কাশ্যপ-বাজপেয়িকে। ২০১২ সালে তারা হাজির হন বলিউডের কালজয়ী ক্লাসিক ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নিয়ে। দুই খণ্ডের এই সিনেমাই তাদের সর্বশেষ যৌথ প্রজেক্ট।

সাম্প্রতিক সময়ে অবশ্য তাদের মধ্যকার দূরত্বের বরফ গলেছে। বছর খানেক আগে তারা কপিল শর্মা শো-তে উপস্থিত হয়েছিলেন। হাসি-আড্ডায় গল্প করেছেন। তবে ফের কবে একসঙ্গে সিনেমায় কাজ করবেন, সেই আভাস মেলেনি এখনও। 

এদিকে অনুরাগ কাশ্যপ নির্মিত নতুন সিনেমা ‘কেনেডি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ২০২৩ সালের কান উৎসবে এর প্রিমিয়ার হয়েছিল। ছবিটিতে আছেন রাহুল ভাট ও সানি লিওন।

অন্যদিকে মনোজ বাজপেয়ি বড় পর্দায় হাজির হচ্ছেন ২৪ মে, ‘ভাইয়া জি’ ছবি নিয়ে। এছাড়া প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’র তৃতীয় সিজন নিয়েও ফিরছেন এ বছর।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/
সম্পর্কিত
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
‘অভিনয়ের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ’
‘অভিনয়ের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ’
ইংরেজির প্রতি ক্ষোভ, হিন্দিতেই যত মনোযোগ
ইংরেজির প্রতি ক্ষোভ, হিন্দিতেই যত মনোযোগ
মনোজকে রাতের জীবন দেখিয়েছেন শাহরুখ
মনোজকে রাতের জীবন দেখিয়েছেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
‘বিগ বস বাংলা’র ঘরে ভূতের হানা, আতঙ্কিত প্রতিযোগীরা
‘বিগ বস বাংলা’র ঘরে ভূতের হানা, আতঙ্কিত প্রতিযোগীরা
নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার
নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার
ডিপফেকের শিকার জাহ্নবী কাপুর ও কীর্তি সুরেশ, কঠোর আইন প্রণয়নের দাবি
ডিপফেকের শিকার জাহ্নবী কাপুর ও কীর্তি সুরেশ, কঠোর আইন প্রণয়নের দাবি