রিতার সঙ্গে গাইবেন লোপেজ

বিনোদন ডেস্ক
১২ জুন ২০২১, ২৩:৫৭আপডেট : ১২ জুন ২০২১, ২৩:৫৭

একসঙ্গে নতুন কিছু করার চিন্তা করছেন জে-লো আর রিতা। ৫১ বছরের জেনিফার বেশ কদিন ধরেই ৩০ বছর বয়সী ব্রিটিশ গায়িকা রিতা ওরার ভক্ত। রিতা অবশ্য জেনিফারের গান শুনেই বড় হয়েছেন।

লস অ্যাঞ্জেলসে সম্প্রতি দেখা হওয়ার পর দুজন যে আলাপ করেছেন তাতে সান পত্রিকার সূত্র জানালো, দু’জন একসঙ্গে গাইবেন তা তো নিশ্চিত, সিনেমাও করতে পারেন।

‘তারা একসঙ্গে আড্ডা দিতে অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন। অবশেষে দু’জনের শিডিউল এক করতে পেরেছেন।’ সান-এ ওই সূত্র আরও জানালো, এতদিন অস্ট্রেলিয়াতে ‘দ্য ভয়েস’ এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন রিতা ওরা।

অভিনেত্রী ও গায়িকা হিসেবে জেনিফার সবসময় রিতার আইডল ছিলেন। আর জেনিফারের দেখাদেখি রিতাও সিনেমায় আসার আগে নিজের গানের ক্যারিয়ারটাকে পোক্ত করেছেন। দু’জনই দু’জনের কাজের প্রশংসায় পঞ্চমুখ থাকেন সবসময়।

সূত্র: কনটাক্ট মিউজিক

/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
রূপকথার সাত ভাই চম্পার ‘পারুল’ যেভাবে হয়ে উঠল কোটি শিশুর ‘মীনা’
রূপকথার সাত ভাই চম্পার ‘পারুল’ যেভাবে হয়ে উঠল কোটি শিশুর ‘মীনা’