‘সাইকেল বালক’ দিয়ে শুরু জ্যোতির ‘রে হাউজ’

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২১, ০২:১০আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:০৭

বাংলাদেশি সিনেমার আলোকচ্ছটা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় অভিনেত্রী-উদ্যোক্তা জ্যোতিকা জ্যোতির প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ‘রে হাউজ’।

বৈশ্বিক মহামারির কারণে এটির বাহ্যিক কার্যক্রম থমকে ছিল এতদিন। তবে থেমে ছিল না তাদের প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রথম পদক্ষেপের কথা জানালেন জ্যোতি। শুরুটা করছেন দেশীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক বিপণনের মাধ্যমে।

জ্যোতি জানান, বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইকেল বালক’ তাদের প্রথম প্রজেক্ট। এরমধ্যে যার নির্মাণকাজ শেষ। ইতোমধ্যে কলকাতা-কেন্দ্রিক অন্যতম প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ)-এর কাছে চলচ্চিত্রটির ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে।

শিগগিরই চলচ্চিত্রটির স্যাটেলাইট ও হল রিলিজের ব্যবস্থাও করবে রে হাউজ। প্রতিষ্ঠানটির কর্ণধার জ্যোতিকা জ্যোতি বলেন, ‘প্রযোজক হিসেবে প্রথম আনন্দ সংবাদটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বরাবরের মতো সবার সাপোর্ট আমার সাথে থাকবে এবং এই প্রচার প্রচারণা দেশের তরুণ, নারী ও শিল্পীদের প্রযোজনায় আসতে উদ্বুদ্ধ করবে। আমি মনে করি বিশ্ববাজারে বাংলা সিনেমাকে তুলে ধরতে এমন প্রযোজক ও পরিবেশনা প্রতিষ্ঠান খুব প্রয়োজন এখন।’

‘সাইকেল বালক’-এর চিত্রনাট্য ও নির্মাণে রয়েছেন হাবিব। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিভু, আকিব, ম্যুরাল, আদিবা প্রমুখ।

‘সাইকেল বালক’ চলচ্চিত্রটি ছাড়াও মহামারির মধ্যে রে হাউজ ৬টি চিত্রনাট্য তৈরি করেছে বলে জানান জ্যোতি। যেগুলো থেকে পর্যায়ক্রমে চলচ্চিত্র নির্মাণ করা হবে।

কৃষকদের সঙ্গে মাঠে জ্যোতিকা জ্যোতি এদিকে চলচ্চিত্রের বাইরে মহামারির প্রায় পুরোটাজুড়েই জ্যোতিকা জ্যোতি ব্যস্ত সময় পার করেছেন কৃষিপণ্য উৎপাদন ও বিপণনের কাজে। এরজন্য তিনি গড়ে তুলেছেন খনা অর্গানিক নামের প্রতিষ্ঠানও।

* জ্যোতির্বিদ জ্যোতিকা জ্যোতি!

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অবশেষে অব্যাহতি
অবশেষে অব্যাহতি
শিল্পকলায় গেলেন, ফিরে অঝোরে কাঁদলেন এবং বললেন...
শিল্পকলায় গেলেন, ফিরে অঝোরে কাঁদলেন এবং বললেন...
‘আলো আসবেই’ কাণ্ড: কানাডায় অরুণা, যা বললেন জ্যোতি
‘আলো আসবেই’ কাণ্ড: কানাডায় অরুণা, যা বললেন জ্যোতি
ফেরদৌস-জ্যোতিকে নিয়ে ‘জুলি’
ফেরদৌস-জ্যোতিকে নিয়ে ‘জুলি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প