সাভারে গড়ে উঠলো সাড়ে তিন একরের ফিল্ম সিটি

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৭:০১আপডেট : ২৩ জুন ২০২১, ০৯:৫২

এক সীমানায় শুটিংয়ের সবরকমের সুবিধা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে অত্যাধুনিক ফিল্ম সিটি। যার বেশ অভাব আছে বাংলাদেশে।

সেই অভাব পূরণের লক্ষ্যে সম্প্রতি মানিকগঞ্জ জেলার ধামরাইতে সাড়ে তিন একর জমির ওপর গড়ে উঠলো ‘ফিল্ম ভ্যালি’।

এর অন্যতম উদ্যোক্তা নির্মাতা ইভান মনোয়ার জানান, ১ জুলাই থেকে এই ফিল্মসিটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

তিনি জানান, বড় শুটিং ফ্লোর, ক্রোমা স্টুডিও, কটেজ, হসপিটাল, থানা, ইউনিভার্সিটি ক্যাম্পাস, এয়ারক্রাফট ল্যান্ডিং সুবিধাসহ ফাইভ স্টার মানের সকল সুবিধা রয়েছে এই ফিল্ম সিটিতে। শুটিংয়ে জন্য রুম

‘ফিল্ম ভ্যালি’র বিভিন্ন ফ্লোর, স্টুডিও’র নামকরণ করা হয়েছে ফিল্মের গুণীজনের নামে। যেমন- রাজ রাজ্জাক ফ্লোর, চিত্রনায়ক জসিম ফ্লোর, জহির রায়হান স্টুডিও, চিত্রনায়ক সালমান শাহ স্টুডিও, চিত্রনায়ক জাফর ইকবাল কটেজ, মহানায়িকা সুচিত্রা সেন মেকআপ রুম ইত্যাদি।

ইভান মনোয়ার আরও জানান, টিভিসি, টিভি নাটক, ওভিসি, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, ফিল্ম, ধারাবাহিক নাটক, স্টিল ফটোশুটসহ যাবতীয় প্রজেক্ট করা যাবে এই ফিল্ম সিটিতে। শুটিংয়ের খোলা প্রান্তর

এতে শুটিং করার জন্য নির্মাতা, প্রযোজক, শিল্পীরা শুটিং করার জন্য যোগাযোগ করতে পারবেন ফিল্ম ভ্যালি’র ওয়ান স্টপ সার্ভিস নম্বর ও ফেসবুক পেজে।

/এমএম/এম/
সম্পর্কিত
গাজীপুরে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি
গাজীপুরে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প