ইন্দিরা গান্ধী হতে বডি স্ক্যান করালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
২৪ জুন ২০২১, ১৪:২৯আপডেট : ২৪ জুন ২০২১, ১৮:৫২

অভিনয়ে তো বটেই, সিনেমার চয়েসেও নিজেকে প্রমাণ করছেন কঙ্গনা রনৌত। আর নামিদামি চরিত্র বাগাতে চাই মারকুটে কোনও পিরিয়ড ফিল্ম।

এমনই একটা বড় ক্যানভাসের সিনেমা হতে চলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে। ইন্দিরা সাজতে তাই কোমর বেঁধে নেমেছেন অভিনয় জগতের ‘কুইন’ কঙ্গনা।

আপাতত সিনেমার নাম রাখা হয়েছে ‘ইমারজেন্সি’। ছবিটি পুরোপুরি ইন্দিরার জীবনীভিত্তিক না হলেও এতে তার শাসনামলের রাজনীতি ও সমাজচিত্র উঠে আসবে।

প্রস্তুতি পর্বের দুটো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনা। তাতে দেখা যায় তার শরীর স্ক্যান করা হচ্ছে। ইন্দিরা সাজতে ত্বকে কী রঙ মাখাতে হবে বা কতটা কম্পিউটারের শরণাপন্ন হতে হবে, সেটা নিয়েই চলবে গবেষণা।

কদিন আগেই তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনী নিয়ে নির্মিত ‘থালাইভি’ ছবিতে জয়ললিতা সেজেছিলেন কঙ্গনা। ছবিটির মুক্তির দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

View this post on Instagram
 
A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প