ঠোঁট ফোলানোয় সেরা তারা

বিনোদন ডেস্ক
২৮ জুন ২০২১, ১৮:৩০আপডেট : ২৯ জুন ২০২১, ১৯:২৫

সেলফি সংস্কৃতিটা এসে অনেক তারকারই ঠোঁট ফুলিয়ে ছেড়েছে। ছোট-বড় কেউ বাদ পড়ে না পাউট করা তথা ঠোঁট ফুলিয়ে সেলফি তুলতে। বলিউডেরও কিছু নামকরা তারকা বেশ পটু এই কাণ্ডে।

মালাইকা অরোরা
‘মুন্নি বদনাম’-খ্যাত বলিউড তারকা মালাইকা যেভাবে তার ঠোঁট ফোলানো ছবি ইন্সটাগ্রামে দিয়েছেন, তাতে ভক্তরা তাকে অবশ্যই এ প্লাস দেবেন। চোয়াল ও গলার বিউটি-বোন দেখিয়ে ছবি বেশ আকর্ষণীয় করে তোলেন তিনি।

আলিয়া ভাট
মিষ্টি মেয়ে হিসেবে খ্যাত আলিয়া ভাট ছবিতে ব্যতিক্রম হওয়ার প্রাণান্ত চেষ্টা চালান। যেভাবে তিনি গোঁফ দেখানোর মতো ঠোঁট ফোলানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে চলেছেন, তাতে নিজের একটা সেলফি স্টাইলই দাঁড়িয়ে গেছে বলা যায়।

জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডে অলরাউন্ডার বটে। আইটেম নাচ ও অভিনয়- দুইয়ে পারদর্শী জ্যাকুলিন ঠোঁট ফোলাতেও ওস্তাদ। তার ইন্সটাগ্রামেই মিলবে সে প্রমাণ।

কারিনা কাপুর
কারিনা কাপুরকে বলা হয় পাউটিংয়ের রানি। কেন? ছবিটাই প্রমাণ। কারিনা

বিপাশা বসু
বলিউডের বাঙালি তারকা বিপাশা বসুও কম যান না ঠোঁট ফোলাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে একের পর এক এমন ছবি দিয়েছেন, তাতে ভক্তরা মুগ্ধ না হয়ে পারবেন না।

সানি লিওনি
তিনি এমনিতেই থাকেন সার্চের শীর্ষে। ইন্সটাগ্রামে যেভাবে ঠোঁট ফোলানোর ছবি দিয়েছেন, তাতে ভক্তরা আবারও নড়েচড়ে বসবেন।

কাজল আগারওয়াল
দক্ষিণের নায়িকা কাজল আগরওয়ালের দর্শকপ্রিয়তা বাড়ছে দিন দিন। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাই হয়েছেন নিয়মিত। তাতে পাউটিং ওরফে ঠোঁট ফোলানোতেও কম যান না। তার প্রমাণ দিলেন এ ছবি দিয়ে।

শ্রুতি হাসান
দক্ষিণী তারকা কমল হাসানের মেয়ে শ্রুতিও নিয়মিত এ কাজটিতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প