বাবা হচ্ছেন নোবেল ম্যান, সমালোচিত সেখানেও!

বিনোদন রিপোর্ট
২৯ জুন ২০২১, ১৮:১৯আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:৪০

বিতর্কেই বেশি পাওয়া যায় তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলকে। এ গায়কের কোনও খবর হলেই সেটাতে সমালোচনা তৈরি হয়। নতুন সংবাদ দিয়েছেন নোবেল। সেখানেও চলছে সমালোচনা। 

জানান, তার স্ত্রী মা হতে চলেছেন, অর্থাৎ নোবেল হচ্ছেন বাবা। 

গতকাল (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন—‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’ 

এখানে বাদ সেধেছে ‘হয়তো’ শব্দ নিয়ে! অনেকে প্রশ্ন তুলেছেন, ‘হয়তো কেন? আপনি কি শিওর নন?’ 

একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! কিন্তু হয়তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নেই!’

আরেকজন লিখেছেন, ‘‘বাবা-মা হলে সবাই জানিয়ে দেয়, তারা বাবা-মা হতে চলেছেন। ‘হয়তো’ ব্যবহার করাটা দৃষ্টিকটু। আবার অন্য ইঙ্গিতও দেয়।’’

নোবেলের নানা বিতর্ককে টেনে এনে একজন বলেছেন, ‘বাবা হবেন, শুভ কামনা। দোয়া করি সন্তান যেন আপনার মতো (বিতর্কে না জড়ায়) না হয়।’

নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। এরমধ্যে নোবেলের গানের ভিডিওতেও হাজির হয়েছেন তিনি। বেশ গোপনেই তাদের বিয়ের পর্ব পার হয়েছে। মাঝে উঠেছিল বিচ্ছেদের সুরও। তবে সর্বশেষ ‘জেমস বিতর্ক’ আর মামলার পর নোবেল আবারও ফিরেছেন সংসার জীবনে। 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
জামিন পেয়েই সেই তরুণীকে ফের মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে 
জামিন পেয়েই সেই তরুণীকে ফের মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে 
জামিন পেলেন নোবেল, কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন ‘নতুন অ্যালবাম আসছে’
জামিন পেলেন নোবেল, কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন ‘নতুন অ্যালবাম আসছে’
জামিন পেলেন নোবেল
জামিন পেলেন নোবেল
ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন নোবেল
ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন নোবেল
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প