মা হলেন নাবিলা

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৪:৪৭আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮:৫৪

প্রথমবারের মতো মা হয়েছেন ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

আজ (১ জুলাই) বেলা ১২টার দিকে কন্যাসন্তান জন্ম দেন তিনি। পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাবিলা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। উপস্থাপনায় পরিচিতি পেলেও তাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’। ছবিটি নাবিলার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে তারা বিয়ে করেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প