ঘড়ির দাম ৫০ লাখ, রণবীরকে অমিতাভের উপহার

বিনোদন ডেস্ক
০৩ জুলাই ২০২১, ১১:৫২আপডেট : ০৩ জুলাই ২০২১, ১১:৫২

পারিশ্রমিকের তালিকায় অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও খরচে দিলদরিয়া রণবীর কাপুর। দেখানোর মতো আছে ঢের জিনিসপত্র। মাঝে মধ্যে অবশ্য তাক লাগানো উপহারও জোটে কপালে। আর সেই উপহারের দাম শুনলেও চোখ হবে কোটরছাড়া-

ই-বাইক

রণবীর কাপুরের একখানা ই-বাইক আছে। জন্মদিনে সেটা উপহার পেয়েছেন আলিয়া ভাটের কাছ থেকে। ওটার দাম দেড় লাখ রুপি। দাম অপেক্ষাকৃত কম হলেও তার অতিপ্রিয় বস্তুর মধ্যে আছে এটি।

স্নিকারস

স্নিকার বলতে অজ্ঞান ‘রকস্টার’ খ্যাত এ অভিনেতা। বিশাল কালেকশনের মধ্যে আছে নাইকির ‘এক্স’। অফ হোয়াইট রঙের স্নিকার জোড়াটির দাম ২ লাখ ৭৪ হাজার রুপির চেয়ে একটু বেশি। মাঝে মধ্যে অ্যাডিডাসের ৮৯ হাজার রুপি দামের ইয়েজি বুস্ট পায়ে চাপিয়ে বেরিয়ে পড়েন হাঁটতে।

গাড়ি

দামি বস্তুর তালিকায় গাড়ির কথা আসবেই। এখানে রণবীর কাপুর কম যান না। তার আছে অডি আর-৮ সুপারকার। মাঝে মাঝে এদিক ওদিক যেতে চড়ে বসেন দেড় কোটি রুপির রেঞ্জ রোভারে। তার গ্যারেজের মার্সিডিজ বেঞ্জের জি-৬৩ গাড়িখানার দামও ২ কোটি ১৪ লাখ রুপি।

ঘড়ি

তবে দামি যে বস্তুখানা একেবারে হাতে করে বয়ে বেড়ান সেটা হলো রিচার্ড মাইল আরএম ০১০ মডেলের রিস্টওয়াচ। কোনও এক উপলক্ষে ঘড়িটা তাকে উপহার দিয়েছিলেন অমিতাভ বচ্চন। এ ঘড়ির দাম ৫০ লাখ রুপি। এর বাইরে রোলেক্স ও হাবলটেরও একটা কালেকশন আছে রণবীরের।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প