শেফ চরিত্রে নিশো, সঙ্গে মেহজাবীন

বিনোদন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১৫:২১আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৯:০৬

রোমান্টিক-কমেডি নাটকে হরহামেশাই পাওয়া যায় অভিনেতা আফরান নিশোকে। বিশেষ করে মেহজাবীন চৌধুরীর সঙ্গে এমন রূপেই বেশি পাওয়া গেছে তাকে। এবার এই জুটি আসছে থ্রিলার নিয়ে।

ঈদের জন্য তৈরি টেলিছবি ‘পুনর্জন্ম’-এ নিশোকে ভিন্নভাবে দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। 

এতে ফাইভ স্টার হোটেলের শেফ নিশো। কিন্তু তার চলাফেরা পুরোটাই রহস্যঘেরা। কোনও কোনও সময় তিনি শেফ থেকে অন্যরূপে হাজির হন।

এতে নিশোর স্ত্রী নীলা হিসেবে অভিনয় করেছেন মেহজাবীন। আর টেলিছবিতে অন্যতম প্রভাবক হিসেবে দেখা যাবে বাড়ির ড্রাইভার শাহেদ আলীকে।

ভিকি জাহেদ বলেন, ‘একেবারে নতুন ধরনের গল্প। দর্শকরা যে ধরনের থ্রিলার দেখে অভ্যস্ত তেমনটি নয়। আমার বিশ্বাস, প্রচারের পর এই টেলিছবিটি নিয়ে বেশ আলোচনা হতে পারে।’

টেলিছবিটি ঈদুল আজহার চতুর্থ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান