ছোট পর্দার সবচেয়ে বড় দুই তারকা অপূর্ব ও নিশো এবার সর্বাধিক কাজ করেছেন দেশের অন্যতম প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে। প্রতিষ্ঠানটির ১৭টি ঈদ নাটকের মধ্যে ১২টিতেই থাকছেন এই দুই তারকা। জানান প্রতিষ্ঠানটির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু।
জানা গেছে, এই ঈদে দুই তারকার এত বেশি কাজ আর অন্য কোনও ব্যানারে বা টিভি চ্যানেলে নেই।
দুই তারকা ছাড়াও কে নেই সিএমভি’র ঈদ আয়োজনে? মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, জোভান, সাবিলা নূর, তৌসিফ, সাফা কবির, ফারহান, কেয়া পায়েলসহ টিভি ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য তারকাদের প্রায় সবাই আছে সিএমভি’র ঈদ আয়োজনে।
এবারের ঈদ আয়োজন প্রসঙ্গে প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এবার আমরা চেষ্টা করেছি সমৃদ্ধ আয়োজন করার। গত কয়েক বছর আমরা এ লক্ষ্যেই কাজ করেছি। এবার সেটি পূর্ণতা পাচ্ছে বৈচিত্র্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে। আমরা চেষ্টা করেছি তারকা কাস্টিংয়ের সঙ্গে গল্প ও নির্মাতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে। আমার বিশ্বাস, দর্শকরা ঈদের সাত দিন আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ঈদ মুবারাক।’
সিএমভি’র এবারের প্রযোজনার উল্লেখযোগ্য দিক নানামাত্রিক মেধার সমন্বয় ঘটানোর বিষয়টি। যেমন, এবারের আয়োজনে অপূর্ব-নিশোরা যেমন অভিনয় করেছেন তেমনি জোভান-তৌসিফরাও অংশ নিয়েছেন। শিহাব শাহীন-মিজানুর রহমান আরিয়ানরা যেমন নির্মাণ করেছেন তেমনি রুবেল হাসান-মহিদুল মহিমরাও আছেন। যেমন রুম্মান রশীদ খান-রাজীব আহমেদরা চিত্রনাট্য লিখেছেন, তেমনি জান্নাতুল ফেরদৌস লাবণ্যরাও সুযোগ পেয়েছেন।
প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ঈদ আয়োজনের প্রতিটি গল্পই আলাদা এবং বিশেষ বার্তা রয়েছে।
নাটকগুলোর তালিকা ও পরিচিতি-
১. পান্তাভাতে ঘি
পরিচালনা বিইউ শুভ। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা।
২. ঘটনা সত্য
পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য মাইনুল শানু। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
৩. আগডুম বাগডুম
পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।
৪. স্বপ্নের নায়িকা
পরিচালনা রাফাত মজুমদার রিংকু। চিত্রনাট্য রাসেল আজম। অভিনয়ে তৌসিফ ও পায়েল।
৫. মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড
পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।
৬. যদি কোনোদিন
পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।
৭. সদা সত্য কথা বলিবো
পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।
৮. হ্যালো শুনছেন?
পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। চিত্রনাট্য রুম্মান রশীদ খান। অভিনয়ে আফরান নিশো ও তানজিন তিশা।
৯. চুমকি চলেছে...
পরিচালনা মহিদুল মহিম। চিত্রনাট্য রুম্মান রশীদ খান। অভিনয়ে মেহজাবীন ও খায়রুল বাশার।
১০. শনির দশা
পরিচালনা মহিদুল মহিম। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।
১১. রঙিলা ফানুস
পরিচালনা শিহাব শাহীন। চিত্রনাট্য জান্নাতুল ফেরদৌস লাবণ্য। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।
১২. বিয়ে বিড়ম্বনা
পরিচালনা শিহাব শাহীন। চিত্রনাট্য ফেরদৌস লাবণ্য। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।
১৩. ব্যাংকার গার্লফ্রেন্ড
পরিচালনা রাফাত মজুমদার রিংকু। চিত্রনাট্য মিজানুর রহমান। অভিনয়ে জোভান ও তানজিন তিশা।
১৪. একমুঠো প্রেম
পরিচালনা জাকারিয়া সৌখিন। চিত্রনাট্য ফাহিম হাসান। অভিনয়ে আফরান নিশো ও তানজিন তিশা।
১৫. ওয়ান সাইডেড লাভ
পরিচালনা মাহমুদ মহিম। চিত্রনাট্য মহিম ও ইশতিয়াক। অভিনয়ে জোভান ও পায়েল।
১৬. ভালোবাসার বটিকাবাব
পরিচালনা মাহমুদুর রহমান হিমি। চিত্রনাট্য রুম্মান রশীদ খান। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।
১৭. চিলেকোঠার ভালোবাসা
নির্মাতা রাকেশ বসু। চিত্রনাট্য আফরিন জামান লীনা। অভিনয়ে ঋশি কৌশিক (ভারত) ও সাফা কবির।
সিএমভি জানায়, নাটকগুলো ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।



