এবার একসঙ্গে নাচলেন আমির-কিরণ (ভিডিও)

বিনোদন ডেস্ক
১৫ জুলাই ২০২১, ১৪:৪৪আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৭:০০

ডিভোর্সের পর একসঙ্গে হাত ধরাধরি করে হাসিমুখে ভিডিও পোস্ট করে মন জয় করেছিলেন সবার। এবার সিনেমার সেটে একসঙ্গে নেচে ফের ভাইরাল সাবেক সংসার জুটি আমির-কিরণ।

লাদাখে চলছিল ‘লাল সিং চাড্ডা’র যুদ্ধদৃশ্যের শুটিং। সেখানেই আছেন আমির ও কিরণ। আর শুটিংয়ের এক ফাঁকে লাদাখের ঐতিহ্যবাহী পোশাক কস ও সুলমা পরতে দেখা গেলো দু’জনকে। তারপর ওয়াখা গ্রামের বাসিন্দাদের সঙ্গে তালে তালে নাচলেনও। এ সময় তাদের নাচের বিভিন্ন মুদ্রা শিখিয়ে দিতে দেখা গেছে গ্রামবাসীকে।

গত ৩ জুলাই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানার ঘোষণা দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। এ ঘোষণায় ভক্তরা হয়ে যান স্তব্ধ। কিন্তু আমির-কিরণ ফের ঘটা করে বললেন, বিচ্ছেদ হলেও তাদের মধ্যে বন্ধুত্ব থাকবে অটুট, ছেলে আজাদের অভিভাবক হিসেবেও থাকবেন দু’জন। এমনকি ‘লাল সিং চাড্ডা’র কাজেও বিঘ্ন ঘটবে না। নাচের এ ভিডিওতে প্রমাণ হলো সেটাই।

উল্লেখ্য, টম হ্যাংকসের ‘ফরেস্ট গাম্প’ ছবির অফিসিয়াল রিমেক হতে যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’। এতে আমির খানের বিপরীতে আছেন কারিনা কাপুর। যুদ্ধদৃশ্যে বিশেষ একটি চরিত্রে থাকছেন দক্ষিণের সুপারস্টার নাগা চৈতন্য।

সূত্র: পিংকভিলা

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প