টরন্টোয় গেলো ‘ঢাকা ড্রিম’

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৭:০৯আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৯:৪৭

টরন্টোর দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’। এবারের উৎসবে স্থান করে নেওয়া একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র এটি।

একই উৎসবে নির্মাতার আগের দুটি চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ এবং ‘জন্মভূমি’ও প্রদর্শিত হয়েছে যথাক্রমে ২০১৬ ও ২০১৯ সালে।

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো (IFFSA Toronto) নামে পরিচিত কানাডার দ্বিতীয় বৃহত্তর এই উৎসবের এবারের আসর বসছে ১২ আগস্ট। চলবে ২২ আগস্ট পর্যন্ত। 

এবারের আয়োজনে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে বিশেষভাবে। তার একাধিক চলচ্চিত্র প্রদর্শনসহ জানানো হবে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। ট্রিবিউট পর্বে অংশগ্রহণ করছেন কুমার সাহানী, আদুর গোপালকৃষ্ণান, শাবানা আজমি এবং মনোজ বাজপেয়ীসহ দক্ষিণ এশিয়ার খ্যাতিমান আরও অনেকে।

১১ দিনব্যাপী এই উৎসবের নবম দিন ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে বাংলাদেশের ‘ঢাকা ড্রিম’। জানান নির্মাতা প্রসূন রহমান। তিনি বলেন, ‘চলচ্চিত্রটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের আগে বাংলাদেশে মুক্তির পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে একাধিকবার তারিখ পরিবর্তিত হয়েছে।’
 
অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখী হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীন ধারার চলচ্চিত্র এটি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের প্রেক্ষাগৃহ খুলে দিলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে বলে জানান নির্মাতা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়ার কাজান উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’
রাশিয়ার কাজান উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’
‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’
‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
‘বদরুল তুমি ভালো হয়ে যাও’
‘বদরুল তুমি ভালো হয়ে যাও’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প