ভেন্টিলেশন সাপোর্টে ফকির আলমগীর

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ২৩:২০আপডেট : ১৯ জুলাই ২০২১, ১২:১০

করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে।

আজ (১৮ জুলাই) রাত ১০টায় চিকিৎসকেরা তাকে কৃত্রিম এই সাপোর্ট দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজীব।

রাজীব জানান, তার বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫–এ নেমে যাওয়ায় দ্রুত চিকিৎসকেরা শিল্পীকে ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন। এটি দেওয়ার পর ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে। 

বরেণ্য এই গণসংগীতশিল্পী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আছেন।

এর আগে রাজীব জানিয়েছিলেন, ১৫ জুলাই বিকাল থেকে তার বাবার অবস্থার অবনতি হয়। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়।

জানা গেছে, ১৪ জুলাই ফকির আলমগীরের করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

ফকির আলমগীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী। তারও আগে থেকে তিনি শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত করে আসছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে সরকার তাকে একুশে পদক দিয়ে সম্মানিত করে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প