দ্বিজেন্দ্রলাল জয়ন্তীতে নতুনভাবে ‘ধনধান্য পুষ্প ভরা’

বিনোদন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৬:২৩আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:২০

কবি, সংগীতস্রষ্টা ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জয়ন্তী ১৯ জুলাই। এ উপলক্ষে ভারত ও বাংলাদেশের চার শিল্পী নতুন আঙ্গিকে তৈরি করলেন তার বিখ্যাত ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটি।

এটি গেয়েছেন কলকাতার চিরন্তন ব্যানার্জি ও বাংলাদেশের তানজিমা তমা। আবৃত্তি করেছেন ওপারের শুভদীপ চক্রবর্তী ও এপারের শান্তা জাহান। গান ও আবৃত্তির সমন্বয়ে তৈরি নতুন এই সংস্করণ। 

গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার সুব্রত মুখোপাধ্যায়।

শিল্পীরা জানান, তারা আশা করছেন গানের নতুন এ উপস্থাপনা সবাই গ্রহণ করবেন। শিগগিরই আসছে তাদের আরও নতুন কিছু কাজ।  

বিষয়টি নিয়ে শুভদীপ-চিরন্তন আরও জানান, আগামী দিনে দুই বাংলার শিল্পীদের একত্রিত করে বিভিন্ন বিষয় সামনে রেখে নানারকম কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। আর নতুন গানটি শিগগিরই অবমুক্ত হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা