নব্বই দশকের স্মৃতি নিয়ে তৈরি ‌‘আইসক্রিম’

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৩:১২আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭:১২

বলা যায় ওপার বাংলার জনপ্রিয় গায়ক কবীর সুমনের হাত ধরেই আরমান সিদ্দিকীর গানের দুনিয়ায় আনুষ্ঠানিক যাত্রা। নিজের রুচি আর ভিন্ন স্বাদের গান দিয়ে এরইমধ্যে নিজস্ব একটি শ্রোতামহলও তৈরি করেছেন। 

তারই ধারাবাহিকতায় প্রকাশ পেলো এই শিল্পীর নতুন গান ‘আইসক্রিম’। শুধু গানই না, প্রকাশ পেয়েছে এর ভিডিওচিত্রও। আর এতে উঠে এসেছে নব্বই দশকের স্কুল জীবনের স্মৃতিকাতর সব উপাদান। 

ভিডিওটির চিত্রায়ণে রাখা হয়েছে ললি আইসক্রিম, কলম খেলা, লাটিম, ফিতা ক্যাসেট, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির ডিভিডির মতো সব জিনিস।

অন্যদিকে, গানটির কথা ও সুর শিল্পীর নিজেরই। সংগীত আয়োজনে ছিলেন চিন্টু। এতে স্যাক্সোফোন বাজিয়েছেন রাহিন। 

আরমান সিদ্দিকী বলেন, ‘রোজার ঈদে কবীর সুমনকে সঙ্গে নিয়ে একটি গান করার সাহস দেখাই। এটি অনেকেই বেশ পছন্দও করেছেন। শ্রোতাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গান করার প্রেরণা জোগায়। ভক্তদের কথা দিয়েছি, অ্যালবাম নিয়ে আসবো। সেই অ্যালবামেরই একটি গান আইসক্রিম। তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি, এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’

নিরীক্ষাধর্মী এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইফফাত জাহান মম। জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি বর্তমানে দেখা যাচ্ছে।  

আরমান সিদ্দিকী একসময় রক মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন। এখন ব্লুজ ক্লাসিক ফিউশন নিয়ে কাজ করছেন। ভালোবাসেন অ্যাকুস্টিক যন্ত্র।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প