ক্রিকেটার তাসকিনকে উৎসর্গ করে তৌফিকের গানচিত্র

বিনোদন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৭:৫৪আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:০৪

শক্তিশালী কণ্ঠ ও উপস্থাপনা দিয়ে ইতোমধ্যেই র‍্যাপার তৌফিক আহমেদ প্রশংসিত। অন্যের গানে প্রায়ই হাজির হন তিনি।

এবার এলেন নিজের একক ভিডিওগান নিয়ে।  নাম ‌‘ব্যতিক্রম’। আর এটি উৎসর্গ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার তাসকিন আহমেদকে। 

তৌফিক জানান, দুই বছর আগে গানটির অডিও প্রকাশিত হয় মিশ্র অ্যালবাম ‘দ্য ইন্ডাস্ট্রি- ভলিউম টু’-তে। এবার অদিত রাহমানের মিক্স ও মাস্টারিংয়ে নতুনভাবে এটি ভিডিও আকারে অবমুক্ত হলো। গানের কথা ও সুর করেছেন তৌফিক নিজেই।

মিউজিক ভিডিও প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘‘গানের কথায় ফুটে উঠেছে আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস, পৃথিবীর এঁকে দেওয়া সফলতার পেছনে না ছুটে ব্যক্তি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলার গল্প। লড়াই করে সকল বাধা অতিক্রম করে, নিজেকে ব্যতিক্রমীভাবে তুলে ধরার এক অনুপ্রেরণামূলক গান এই ‘ব্যতিক্রম’। আর এ কারণেই ক্রিকেটার তাসকিন আহমেদকে এটি উৎসর্গ করা।’’

তৌফিক জানান, গানটির সংগীতায়োজন করেছেন নাবিল হোসেন। আর ভিডিও নির্মাণে আছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সার্কেল’।

ভিডিওটি তৌফিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

লিংক:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক