বন্ধু দিবসে এলো তাদের বন্ধুত্বের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৬:৪৮আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:০০

বন্ধু দিবসে অন্তর্জালে উন্মুক্ত হলো বন্ধুত্বের গান। নাম ‘চল বন্ধু চল’।

মিজানুর রহমান আরিয়ানের মুক্তি প্রতীক্ষিত প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র প্রথম গান এটি। ১ আগস্ট একটি ওটিটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। 

জানা গেছে, এ মাসেই মুক্তি পাবে সিনেমাটি। 

সোমেশ্বর অলির লেখা ‘চল বন্ধু চল’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এটি গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন। 
 
লাগলে বলিস/ জায়গায় বসে আওয়াজ দিস/ কলিজাটা ছিঁড়ে তোকে দেবো/ লবণ মাখিয়ে নিস—এই কথাগুলো দিয়ে প্রকাশিত গানে বন্ধুত্বের খুব সহজ অভিব্যক্তিকে তুলে ধরা হয়েছে। 

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘‘আমাদের চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পরপরই বুঝতে পারি একটা বন্ধুত্বের গান এখানে দরকার। এমন একটা গান চাইছিলাম, যেটা বন্ধুরা আড্ডায়, লং ড্রাইভে, বিচে বা ক্যাম্পাসে হাসিঠাট্টা আর ফুর্তির মুডে শুনবে আর গাইবে। সেভাবেই গীতিকার আর সুরকারের সঙ্গে দফায় দফায় বসে এটি তৈরি করি আমরা। এরপর আমরা গানের জন্য একেবারে নতুন একটা কণ্ঠের খোঁজ করছিলাম। তখন আমাদের কম্পোজার সাজিদের কাছে থাকা বেশ কয়েকটা গানের সাবমিশন থেকে শাফিনকে খুঁজে বের করি। এভাবেই তৈরি হয় ‘চল বন্ধু চল’ গানটি।’’

‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমাটি বন্ধুত্বের গল্প বলবে। ৪ তরুণের বন্ধুত্ব, একটি ট্যুর ও প্রেম, দ্বন্দ্ব ও পরিবার নিয়ে ছবিটির গল্প। এতে অভিনয় করেছেন একঝাঁক তরুণ শিল্পী, যারা হলেন—শরীফুল রাজ, খায়রুল বাসার, ইয়াশ রোহান, জোনায়েদ বোগদাদী, তাসনিয়া ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা ও নাজিফা তুষি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প